|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. বাংলাদেশকে পেছনে ফেলে শীর্ষে ইংল্যান্ড

বাংলাদেশকে পেছনে ফেলে শীর্ষে ইংল্যান্ড


প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২২

দেশ ডেস্ক:: লম্বা সময় ধরে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ছিল বাংলাদেশ। আজ টাইগারদের পেছনে ফেলে শীর্ষে উঠল ইংল্যান্ড।

এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১২ জয়ের ১২০ পয়েন্ট বাংলাদেশের। এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়ে বাংলাদেশকে ছাড়িয়ে গেল ইংলিশরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে ১১৫ পয়েন্ট ছিল ইংল্যান্ডের। এখন তাদের পয়েন্ট হলো ১৮ ম্যাচে ১২ জয়ে ১২৫।

বুধবার (২২ জুন) নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং করে ইংল্যান্ড। ব্যাট করতে নেমে তিন ডাচ ব্যাটারের অর্ধশতক সত্ত্বেও সংগ্রহটা বড় করতে পারেনি। চারজন ছাড়া বাকি ব্যাটাররা পার করতে পারেনি দশ রানের কোঠাও।

ওপেনার ম্যাক্স ও’ডড খেলেন ৬৯ বলে ৫০ রানের ইনিংস। টম কুপার করেম ৩৭ বলে ৩৩ রান। এছাড়া বাস দে লিডির ৫৬ (৭৮) ও অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ৭২ বলে ৬৪ রানের ইনিংসে ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৪ রান তোলে নেদারল্যান্ডস।

ইংল্যান্ডের পক্ষে ৪ উইকেট নেন ডেভিড উইলি। ২ উইকেট নেন ব্রাইডন চার্স। ১ উইকেট করে নেন ডেভিড পেইন, লিয়াম লিভিংস্টোন ও আদিল রশিদ।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার জেসন রয় ও ফিল সল্টের জুটি থেকে আসে ৮৫ রান। সল্ট সাজঘরে ফেরেন ৪৯ রান করে। ডেভিড মালান ০ রানে ফিরলেও তৃতীয় জুটিতে জশ বাটলারের সঙ্গে আরও ৮৫ রানের জুটি গড়েন রয়। তাতেই নিশ্চিত হয়ে যায় ৩০.১ ওভারে ৯ উইকেটের জয়।

রয় অপরাজিত থাকেন ১০১ (৮৬) রানে। বাটলার করেন ৬৪ বলে ৮৬ রান।

খেলাধুলা এর আরও খবর
ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top