|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. হাসানাহ এইড এর উদ্যোগে ‘জার্নি টু প্যারাডাইস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

হাসানাহ এইড এর উদ্যোগে ‘জার্নি টু প্যারাডাইস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২২

গত ২৮ আগষ্ট রোববার পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদে ‘জার্নি টু প্যারাডাইস’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শরয়ী মুসাফিরকে যেভাবে সফরের কারণে শ্রেষ্ঠতম ইবাদত নামাজকে সংক্ষিপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি দুনিয়ার সংক্ষিপ্ত সফরে নিজের চাহিদাকে সংযত রেখে বঞ্চিত মানুষের জন্যে নিজেকে উৎসর্গ করাই হলো জার্নি টু প্যারাডাইসের আসল শিক্ষা। এই লক্ষ্য ও শিক্ষা অর্জনের জন্যে হাসানাহ এইড আয়োজন করে জার্নি টু প্যারাডাইস বা জান্নাতি সফর বিষয়ক সেমিনার।
তিন পর্বে পরিচালিত অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন মাওলানা আল-আমিন। কুরআনে কারীম থেকে তিলাওয়াত করেন ফাউজান মাবরুর , শায়খ আব্দুল বাছির ও হাফিজ আরশাদ সাহেব। বাংলা ও ইংরেজী নাশিদ পরিবেশন করেন মুহাম্মাদ ইহসান।
স্বাগত বক্তব্য রাখেন হাসানাহ এইড-এর ফাউন্ডার ও মাদরাসাতুল হাসানাইন সিলেট’র প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ শাব্বীর আহমাদ। হাসানাহ এইড সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন হাসানাইনের লাইফ মেম্বার হাফিজ মাওলানা সাদিকুর রহমান । দ্বিতীয় পর্বে হাসানাহ এইডের চেয়ারম্যান জনাব গাজী বকুল মিয়া সভার সভাপতিত্বে করেন। বক্তব্য রাখেন কাউন্সিলর ওহিদ আহমদ, সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী ও মুফতি সালেহ আহমাদ । মুল আলোচনা পেশ করেন বার্মিংহাম জামেয়া ইসলামিয়ার মুহাদ্দীস শায়খ ফয়জুল্লাহ আব্দুল আজীজ ।

তৃতীয় পর্বে সভার সভাপতিত্ব করেন হাসানাহ এইডের চীফ এডভাইজার ড. শায়খ ফজলুর রহমান । মাদরাসাতুল হাসানাইন সিলেট ও হাসানাহ এইডের সংক্ষিপ্ত পরিচিতি ও কার্যক্রম বাংলা ও ইংরেজীতে পেশ করেন শায়খ শাব্বীর আহমাদ । তিনি উপস্হিত সকল দাতা, শুভাকাংখীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও সকলকে হাসানাহ এইডের পাশে থাকার আহবান জানান।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল এস-এর ফাউন্ডার মাহি ফিরদাউস জলিল। তিনি হাসানাহ এইডের ভুয়সি প্রশংসা করে কমিউনিটির সকলকে মাদরাসাতুল হাসানাইন সিলেট এবং হাসানাহ এইডে সহযোগিতার আহবান জানান।

মুল আলোচনা পেশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শায়খ হাসান আলী । তিনি বলেন, ইয়াং জেনারেশনকে জান্নাতী সফরের প্রস্তুতি হিসেবে প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকতে হবে। বিশেষত মোবাইল ব্যবহার সম্পর্কে। কারন প্রযুক্তি ব্যবহার করে অনেক মানুষ তার অজান্তেই ঈমান হারা হয়ে যাচ্ছে । জার্নিটা হয়ে যাচ্ছে টু জাহান্নাম । ভেঙ্গে যাচ্ছে পারিবারিক বন্ধন । ব্যক্তি ও পারিবারিক জীবনে নেমে আসছে অশান্তি আর কলহের কালো অমানিশা।

সৌজন্য বক্তব্য রাখেন শায়খ নাজির উদ্দীন। অনুষ্ঠানে উলামাদের মধ্যে উপস্থিত ছিলেন শায়খ গোলাম কিবরিয়া, আলহাজ মাওলানা আতাউর রহমান, মাওলানা মুসলেহ উদ্দীন, মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা মঈনুল হক্ব চৌধুরী, মুফতী মাহমুদ ছানী, মাওলানা ফাজিল চৌধুরী প্রমুখ।
সমাপনী বক্তব্যে শায়খ মাওলানা শামছুল হক্ব হাসানাহ এইড ও মাদরাসাতুল হাসানাইন সিলেটের চলমান কার্যক্রমকে এগিয়ে নিতে কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করেন। সভা শেষে অতিথিদেরকে রাতের খাবার পরিবেশন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

খেলাধুলা এর আরও খবর
ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top