|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মার্টিনেজ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মার্টিনেজ


প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৩

দেশ ডেস্ক:: সংক্ষিপ্ত সফরে সোমবার ভোরে ঢাকায় পা রাখেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ। সফরের অংশ হিসেবে বেলা দুইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মেসির এই সতীর্থ। এসময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দেন মার্টিনেজ।

এর আগে সকালে ঢাকায় নেমেই মার্টিনেজ সরাসরি চলে যান রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। সেখানে বিশ্রাম নিয়ে প্রগতি সরণিতে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সটের কার্যালয়ে যান। যেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দিতে দেখা যায় মার্টিনেজকে।

সেই অনুষ্ঠানেই মার্টিনেজ পান তিনটি উপহার। মার্টিনেজের সঙ্গে আড্ডা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উপহার সামগ্রী দেওয়ার কথা জানালেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন পলক।

পলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে। এছাড়া পাটের তৌরি নৌকা ও বঙ্গবন্ধুর বই তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।’

বাজপাখি নামটিও তার খুব পছন্দ হয়েছে বলে জানান আইসিটিি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ বিষয়ে তিনি বলেন, ‘মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’

বাংলাদেশে ভক্তরা মার্টিনেজকে ‘বাজপাখি’ নামে ডেকে থাকেন। এটা তাকে জানানোর পর থেকেই মুখস্ত করার চেষ্টা করেন। মার্টিনেজকে যারা নিয়ে এসেছেন সেই ফান্ডেড নেক্সট প্রতিষ্ঠানের গালিব নিজের ফেসবুকে এক পোষ্টে লিখেছেন, ‘এয়ারপোর্ট থেকে হোটেলে যাত্রাপথে গাড়িতে মার্টিনেজকে বলেছিলাম, বাংলাদেশের মানুষ তোমাকে ‘বাজপাখি’ নামে ডাকে। বিশ্বাস করুন, পুরোটা রাস্তা সে নামটা বলছিল এবং মুখস্থ করার চেষ্টা করছিল। আমাদের বাজ পাখিকে স্বাগত।’

এদিকে মার্টিনেজের সঙ্গে দেখা করে তার আন্তরিকতায় মুগ্ধ মাশরাফি। টাইগার সাবেক এই অধিনায়ক মার্টিনেজের সঙ্গে প্রায় আধঘণ্টা সময় কাটিয়েছেন। এ সময় তার ছেলে ও মেয়েকে অটোগ্রাফ ও তাদের সঙ্গে ছবি তোলেন মার্টিনেজ। তবে মার্টিনেজের সঙ্গে কি আলোচনা হলো এ বিষয়ে গণমাধ্যমকে কিছু বলেননি মাশরাফি।

খেলাধুলা এর আরও খবর
ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top