|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মৌলভীবাজারে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খালে মিলল স্কুলছাত্রীর লাশ

মৌলভীবাজারে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খালে মিলল স্কুলছাত্রীর লাশ

প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫

সিলেট প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় নাসিফা জান্নাত আনজুম (১৫) নামে এক স্কুলছাত্রীর লাশ নিখোঁজের দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় নিহতের বাড়ির পাশের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নাসিফা জান্নাত উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালিকের মেয়ে এবং স্থানীয় শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) সকালে নাসিফা জান্নাত স্থানীয় কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে গিয়ে আর বাসায় ফিরে আসেনি।

নিখোঁজের পর সব জায়গায় খোঁজ করে না পেয়ে নাসিফার মা নাসিমা আক্তার লাকি শুক্রবার কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থী নাসিফা জান্নাত আনজুম বৃহস্পতিবার সকালে কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। শনিবার বিকাল ৫টার দিকে বাড়ির পাশে খালে লাশ ভাসতে দেখতে দেখে কুলাউড়া থানা পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়দের ধারণা, অন্য কোনো জায়গায় তাকে হত্যা করে লাশ হয়তো বা কেউ খালে ফেলে রেখেছে।

তবে হত্যার কোনো কারণ তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, খবর পেয়ে পুলিশ এখনো (রাত সাড়ে ৯টা পর্যন্ত) ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রচ্ছদ এর আরও খবর
বড়লেখায় ভুয়া রশিদে ভারতীয় মহিষ বৈধ করার চেষ্টা: ৫টি উদ্ধার, ৯টির খোঁজে বিজিবি

বড়লেখায় ভুয়া রশিদে ভারতীয় মহিষ বৈধ করার চেষ্টা: ৫টি উদ্ধার, ৯টির খোঁজে বিজিবি

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

হবিগঞ্জে সংরক্ষিত বনের গাছ চুরি: বিএনপি-ছাত্রদলের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে সংরক্ষিত বনের গাছ চুরি: বিএনপি-ছাত্রদলের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

রাষ্ট্রপতি নির্বাচনে যে ছয় এমপি ভোট দেননি

রাষ্ট্রপতি নির্বাচনে যে ছয় এমপি ভোট দেননি

রোহিঙ্গা সংকট পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে : সেনাপ্রধান

রোহিঙ্গা সংকট পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে : সেনাপ্রধান

রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিলেটে ট্রিপল মার্ডার: দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন বাবুল

সিলেটে ট্রিপল মার্ডার: দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন বাবুল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top