|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সামনে আরও একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম

সামনে আরও একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম


প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫

দেশ ডেস্ক:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সামনে আমাদের আরও একটি লড়াই আসছে। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। কারণ, আমাদের লড়াই অনেকের সঙ্গেই করতে হবে।’

শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘মুন্সিগঞ্জ মহৎ ও প্রতিবাদী মানুষদের জন্ম দেয়। ইদ্রাকপুর ও বিক্রমপুরের গৌরবময় ইতিহাস ধারণ করে আমরা এই জেলা এগিয়ে নিতে চাই। কিন্তু বর্তমানে মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান। পদ্মা-মেঘনার দাপটে নদীভাঙন অব্যাহত। এসব সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মুন্সিগঞ্জ মাথা উঁচু করে দাঁড়াতে চায়।’

নাহিদ আরও বলেন, ‘মুন্সিগঞ্জের হাজার হাজার মানুষ প্রবাসে রয়েছেন। আমরা সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করছি। অনেকে বলেন, প্রবাসীদের অবদান নেই, এটা ভুল ধারণা। পরিবারের প্রবাসী সদস্যদের সচেতন ও সরব হওয়ার আহ্বান জানাই। কারণ, তাঁরা বাংলাদেশেরই অংশ।’

মুন্সিগঞ্জ জেলা এনসিপির সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুর ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মেহেদী হাসান, মুন্সিগঞ্জ সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গাজী আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ উজ্জ্বল প্রমুখ।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘রাষ্ট্র ও বাংলাদেশের বিরুদ্ধে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশের ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসতে হবে।’

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘বাংলাদেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি বরং ফ্যাসিস্ট দোসরদের প্রভাব এখনো রয়ে গেছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই পথ পাড়ি দিতে হবে।’

প্রচ্ছদ এর আরও খবর
ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

হবিগঞ্জে সংরক্ষিত বনের গাছ চুরি: বিএনপি-ছাত্রদলের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে সংরক্ষিত বনের গাছ চুরি: বিএনপি-ছাত্রদলের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

রাষ্ট্রপতি নির্বাচনে যে ছয় এমপি ভোট দেননি

রাষ্ট্রপতি নির্বাচনে যে ছয় এমপি ভোট দেননি

রোহিঙ্গা সংকট পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে : সেনাপ্রধান

রোহিঙ্গা সংকট পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে : সেনাপ্রধান

রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিলেটে ট্রিপল মার্ডার: দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন বাবুল

সিলেটে ট্রিপল মার্ডার: দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন বাবুল

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top