|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ‘জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’ বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

‘জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’ বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৬

দেশ ডেস্ক:: ‘ফেতরা-জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’ বিএনপির নবনির্বাচিত এমপি নিলোফার চৌধুরী মনির এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। এই বক্তব্যের মাধ্যমে চাঁদাবাজির মতো ফৌজদারি অপরাধকে জাকাত-ফেতরার সঙ্গে তুলনায় ধর্মীয় অনুভূতি আঘাত বলেও আখ্যা দিয়েছে দলটি।

শনিবার বিবৃতিতে এসব কথা বলেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

সম্প্রতি একটি টেলিভিশনের টকশোতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল মান্নানের সঙ্গে বাহাসের এক পর্যায়ে নিলোফার মনি অভিযোগ করেন, জামায়াত জাকাত-ফেতরার টাকায় চলে। বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজিতে যুক্ত এ অভিযোগে তিনি বলেন, ‘ফেতরা-জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’।

জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, জাকাত ইসলামের অন্যতম ফরজ বিধান ও ইবাদত। এর সঙ্গে চাঁদাবাজির মতো জঘন্য অপরাধের তুলনা শুধু দুঃখজনকই নয়, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানার শামিল।

বিবৃতিতে বলা হয়েছে, জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম, যা সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন এবং অসহায় মানুষের অধিকার নিশ্চিত করার মহান বিধান। পক্ষান্তরে, চাঁদাবাজি হলো জুলুম, অন্যায় ও অপরাধের প্রতীক। এ দুটিকে এক কাতারে আনা বা চাঁদাবাজিকে কোনোভাবে উত্তম হিসেবে উপস্থাপন করা চরম দায়িত্বহীনতা ও ধৃষ্টতার পরিচায়ক। নিলোফার মনির উচিত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা।

এহছানুল হক বলেছেন, জনগণ জুলুম, দুর্নীতি ও চাঁদাবাজির অবসান চেয়ে আসছে। গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল- ন্যায়ভিত্তিক ও সন্ত্রাসমুক্ত রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। কিন্তু এখনো বিভিন্ন মহল থেকে চাঁদাবাজিকে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার অপচেষ্টা অব্যাহত রয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে খুন হওয়া দম্পতির বাসায় মন্ত্রী মুক্তাদির- আরিফ

সিলেটে খুন হওয়া দম্পতির বাসায় মন্ত্রী মুক্তাদির- আরিফ

বিভ্রান্তি নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

বিভ্রান্তি নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার কর্মীদের মধ্যে সংঘর্ষ, আমির হামজার গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার কর্মীদের মধ্যে সংঘর্ষ, আমির হামজার গাড়ি ভাঙচুর

শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা

শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

উত্তরায় সোয়া কোটি টাকা লুটে পেশাদার ছিনতাইকারী, অধরা মূলহোতা

উত্তরায় সোয়া কোটি টাকা লুটে পেশাদার ছিনতাইকারী, অধরা মূলহোতা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top