|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ফ্লাইওভারে ঝুলন্ত মরদেহ : ‘হত‍্যা’ না ‘আত্মহত্যা’ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা

ফ্লাইওভারে ঝুলন্ত মরদেহ : ‘হত‍্যা’ না ‘আত্মহত্যা’ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা


প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৬

দেশ ডেস্ক:: চট্টগ্রামে সাগরিকা ফ্লাইওভার থেকে উদ্ধার করা এক যুবকের ঝুলন্ত লাশ ‘হত‍্যা’ নাকি ‘আত্মহত্যা’ তা জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষ করছে পুলিশ। এই লাশ ২৭ বছর বয়সী আবু কাউসার নামে এক যুবকের। তার বাসা নগরীর পশ্চিম ফিরোজশাহ এলাকায়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ দাবি করেছে, ‘কাউসার রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তার শরীরে আঘাতেরও কোনো চিহ্ন নেই। তবে মাদকাসক্ত ছিলেন। ওই এলাকার বিএসআরএম কারখানায় পাহারাদার হিসেবে কাজ করতেন কাউসার। চাকরি ও পরিবার নিয়ে তার মধ্যে হতাশা ছিল।’

তবে এ নিয়ে মুখ খুলছেন না তার পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, ‘লাশ হওয়া যুবক আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। তার নাম কাউসার আহমেদ। হত‍্যা করে লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে ফ্লাইওভারে।’ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের বর্তমান ও সাবেক কয়েকজন নেতা মঙ্গলবার রাতে ফেসবুকে এমন দাবি করেছেন।

পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ২৭ বছর বয়সী আবু কাউসারের লাশ মঙ্গলবার মধ্যরাতে উদ্ধার করেছি। তিনি ওই এলাকার বিএসআরএম কারখানায় পাহারাদার হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার মানসিক সমস্যাও ছিল বলে আমাদের জানিয়েছে পরিবারের সদস্যরা।’

হত্যার অভিযোগ ‘সঠিক নয়’ দাবি করে তিনি বলেন, ‘কাউসারের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমাদের ধারণা, ফ্লাইওভার থেকে ঝুলে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এটা নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে ।’ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।

এদিকে আকবর শাহ থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল সিদ্দিকী দাবি করেছেন, তিনি ছাত্রলীগের ওই থানার মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কাউসার আহমেদ। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক শোকবার্তায় তার ‘রহস্যজনক মৃত্যুতে’ শোক প্রকাশ করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা

শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

উত্তরায় সোয়া কোটি টাকা লুটে পেশাদার ছিনতাইকারী, অধরা মূলহোতা

উত্তরায় সোয়া কোটি টাকা লুটে পেশাদার ছিনতাইকারী, অধরা মূলহোতা

বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি সকালে জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ

বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি সকালে জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ

বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই, কী তাঁর অপরাধ

৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই, কী তাঁর অপরাধ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top