|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ হলেন বেকহ্যাম

যুক্তরাজ্যের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ হলেন বেকহ্যাম


প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৬


দেশ ডেস্ক:: খেলোয়াড়ী জীবন ছাড়ার পর থেকে ফুটবল ক্লাবের সংগঠক বা মালিকের ভূমিকায় আছেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ডেভিড বেকহ্যাম। তিনি পেশাগত ব্যস্ততার পাশাপাশি নিজের আর্থিক অঙ্কটাও ক্রমাগত বাড়িয়ে চলেছেন। ফলে ক্রীড়াবিদ হিসেবে যুক্তরাজ্যের প্রথম বিলিয়নিয়ার হলেন বেকহ্যাম। সানডে টাইমসের রিচ লিস্ট এই তথ্য নিশ্চিত করেছে।

তথ্যমতে ইন্টার মায়ামির সহ-মালিক বেকহ্যাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের বর্তমান সম্পদের পরিমাণ ১.১৮৫ বিলিয়ন পাউন্ড বা ১৭৭৭৫০ কোটি টাকা। যদিও সানডে টাইমসের ধনী ক্রীড়াব্যক্তিত্বদের তালিকায় শীর্ষে রয়েছে ফরমুলা ওয়ানের সাবেক প্রধান নির্বাহী বার্নি এক্লেসটনের পরিবার, তাদের সম্পদের পরিমাণ ধরা হয়েছে ২ বিলিয়ন পাউন্ড। আর বেকহ্যাম আছেন দুই নম্বরে।

২০১৩ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়া বেকহ্যাম বর্তমানে ইন্টার মায়ামির সহ-মালিক। ক্লাবটির বর্তমান মূল্য ধরা হয়েছে ১.০৭ বিলিয়ন পাউন্ড, যা মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে দামী ক্লাব হিসেবে বিবেচিত। এর বাইরে ৫১ বছর বয়সী বেকহ্যাম অ্যাডিডাস এবং হুগো বস–এর মতো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও লাভজনক চুক্তিতে যুক্ত রয়েছেন। এর আগে তিনি ইংল্যান্ড জাতী দলের অধিনায়ক এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গৌরবময় ক্যারিয়ারে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগে জিতেছেন। খেলেছেন রিয়াল মাদ্রিদ, এলএ গ্যালাক্সি, এসি মিলান এবং পিএসজির হয়ে।

অন্যদিকে, বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের সম্পদের বড় অংশ এসেছে তার ফ্যাশন ব্র্যান্ড থেকে। এর আগে তিনি পপ ব্যান্ড স্পাইস গার্লসের সদস্য হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। শীর্ষ ধনীদের তালিকায় বেকহ্যামের সঙ্গে আরও রয়েছেন সাতবারের ফরমুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন। তালিকায় পঞ্চম স্থানে থাকা হ্যামিল্টনের সম্পদের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৪৩৫ মিলিয়ন পাউন্ড।

এরপর যথাক্রমে অবস্থান করছেন বর্তমান মাস্টার্স টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ররি ম্যাকলরি (৩২৫ মিলিয়ন পাউন্ড), বক্সার অ্যান্থনি জশুয়া (২৪০ মিলিয়ন পাউন্ড), জশুয়ার হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী টাইসন ফুরি (১৬২ মিলিয়ন পাউন্ড), বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন এবং অবসরপ্রাপ্ত সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে যৌথভাবে দশম স্থানে রয়েছেন। তাদের উভয়ের সম্পদের পরিমাণ সমান ১১০ মিলিয়ন পাউন্ড।

যদিও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের মধ্যে জিম র‌্যাটক্লিফের অবস্থান সামগ্রিক ধনী ক্রীড়াবিদদের তালিকায় নিচে নেমে গেছে। তালিকা প্রণেতাদের হিসাব অনুযায়ী, তার সম্পদ ১.৮৫ বিলিয়ন পাউন্ড কমে বর্তমানে দাঁড়িয়েছে ১৫.১৯৪ বিলিয়ন পাউন্ড। র‍্যাটক্লিফের পেট্রোকেমিক্যাল প্রতিষ্ঠান ইনিওস–এর মূল্য কমিয়ে ১৭ বিলিয়ন পাউন্ড নির্ধারণ করা হয়েছে। কারণ প্রতিষ্ঠানটি বর্ধিত ঋণ, আয় হ্রাস এবং ৫১৫.৭ মিলিয়ন পাউন্ড লোকসানের মুখে পড়েছে। এ ছাড়া ক্রীড়া আয়োজক ব্যারি হার্ন এবং তার ছেলে এডি হার্ন ব্রিটেনের বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছেন। তাদের সম্মিলিত সম্পদ ১.০৩৫ বিলিয়ন পাউন্ড।

ইউকে এর আরও খবর
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের পরিকল্পনা : বাংলাদেশে শাকসবজির পচন ও অপচয় রোধে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের পরিকল্পনা : বাংলাদেশে শাকসবজির পচন ও অপচয় রোধে ১ হাজার সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপনের উদ্যোগ

লন্ডনে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল ২৯ নভেম্বর : সবার জন্য উন্মুক্ত

লন্ডনে প্রথম ব্রিটিশ-বাংলাদেশি বিল্ড ফেস্টিভ্যাল ২৯ নভেম্বর : সবার জন্য উন্মুক্ত

সুন্না মাস্কের নতুন ক্যাম্পেইনে বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী

সুন্না মাস্কের নতুন ক্যাম্পেইনে বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী

নতুন সেন্ট জর্জেস লেইজার সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন করলেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান

নতুন সেন্ট জর্জেস লেইজার সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন করলেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত ১৭তম ‘হু’জ হু’ অ্যাওয়ার্ডস : সম্মাননা পেলেন সাত ব্রিটিশ বাংলাদেশি

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত ১৭তম ‘হু’জ হু’ অ্যাওয়ার্ডস : সম্মাননা পেলেন সাত ব্রিটিশ বাংলাদেশি

লন্ডনে নাহিদের ওপর হামলায় সরকারের নিন্দা, তদন্তের আহ্বান

লন্ডনে নাহিদের ওপর হামলায় সরকারের নিন্দা, তদন্তের আহ্বান

শীতের আগে ফ্লু থেকে সুরক্ষায় বিশেষ উদ্যোগ: বিনামূল্যে এনএইচএস টিকা নেওয়ার আহ্বান

শীতের আগে ফ্লু থেকে সুরক্ষায় বিশেষ উদ্যোগ: বিনামূল্যে এনএইচএস টিকা নেওয়ার আহ্বান

দারিদ্র্য মোকাবিলায় টাওয়ার হ্যামলেটসে ৭ দশমিক ৪ মিলিয়ন পাউন্ডের তহবিল অনুমোদন

দারিদ্র্য মোকাবিলায় টাওয়ার হ্যামলেটসে ৭ দশমিক ৪ মিলিয়ন পাউন্ডের তহবিল অনুমোদন

হোয়াইটচ্যাপেলকে নিয়ে ভালোবাসার গান

হোয়াইটচ্যাপেলকে নিয়ে ভালোবাসার গান

‘মেরী মোবারক’ নাটকে মুগ্ধ দর্শক, হাসিতে মাতল প্রিন্টার্স থিয়েটার

‘মেরী মোবারক’ নাটকে মুগ্ধ দর্শক, হাসিতে মাতল প্রিন্টার্স থিয়েটার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top