|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. এনসিপির ছায়া বাজেট সাড়ে ৮ লাখ কোটি টাকা

এনসিপির ছায়া বাজেট সাড়ে ৮ লাখ কোটি টাকা


প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৬

দেশ ডেস্ক:: ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব করেছে এনসিপি। ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শিরোনামের এই ছায়া বাজেটে অর্থনৈতিক সংস্কার, রাজস্ব বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা জোরদারে জোর দেওয়া হয়েছে। প্রস্তাব রয়েছে ৭১টি।

শুক্রবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছায়া বাজেট উপস্থাপন করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদসহ ছায়া বাজেট প্রণয়ন কমিটির নেতারা।

ছায়া বাজেটে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় (এডিপি) ব্যয় প্রস্তাব করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৬৬৭ কোটি টাকা। পরিচালনসহ ব্যয় ধরা হয়েছে ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকা। ঘাটতি প্রাক্কলন করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১৫৭ কোটি টাকা। ঘাটতি দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক শূন্য ৯ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করা হয়েছে এনসিপির ছায়া বাজেটে।

রাজস্ব আয় বৃদ্ধিতে এনসিপি কর-জিডিপি অনুপাত বৃদ্ধির পরিকল্পনায় কিছু প্রস্তাব করেছে। বাংলাদেশে বর্তমানে কর-জিডিপি অনুপাত মাত্র ৬ দশমিক ৭ শতাংশ। যা শ্রীলঙ্কা ও পাকিস্তানে ১১ শতাংশের বেশি। আগামী চার অর্থবছরে বাংলাদেশে কর-জিডিপি অনুপাত ১৩ দশমিক ১ শতাংশে উন্নীতের পরিকল্পনা জানিয়েছে এনসিপি।

এজন্য রাজস্ব আয় বৃদ্ধিতে কর জালেল বিস্তৃত করার প্রস্তাব করেছে দলটি। এ জন্য কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যাংক হিসাব এবং মোবাইল ব্যাংক হিসাবের তথ্য একীভূত করার পরিকল্পনা রয়েছে ছায়া বাজেটে।

এনসিপি বলছে, উপার্জনকারী ব্যক্তির সংখ্যা ৬ কোটি ৯২ লাখ হলেও, রিটার্ন দাখিল করেন মাত্র ৪৪ লাখ নাগরিক। নতুন ৮০ লাখ রিটার্ন দাখিলকারীর মাধ্যমে বছরে ১৫ হাজার কোটি টাকা আয়কর বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেছে এনসিপি।

রাজস্ব বৃদ্ধিতে এনসিপি ডিজিটালি সম্পদের নিবন্ধনের মাধ্যমে সম্পত্তি কর যুক্তের প্রস্তাব করেছে। জমি, বাড়ি, ফ্ল্যাটের মালিকানা ৫ কোটি টাকার পর্যন্ত সম্পদে কর দিতে হবে না। পরবর্তী ৫ কোটি টাকার সম্পদে ১০ শতাংশ, পরবর্তী ১০ কোটি টাকার সম্পদে ১৫ শতাংশ, পরবর্তী ৩০ কোটি টাকার সম্পদে ২০ শতাংশ, পরবর্তী ৫০ কোটি টাকার সম্পদে ২৫ শতাংশ এবং এর বেশি সম্পদের জন্য ৩০ শতাংশ কর দিতে হবে। এনসিপির প্রাক্কলন এতে বার্ষিক ২০ হাজার কোটি টাকা কর আয় হবে সরকারের।

আয়করে সংস্কারের প্রস্তাব করেছে এনসিপি। বছরে সাড়ে ৪ লাখ টাকা পর্যন্ত আয়কে করমুক্ত করার প্রস্তাব করা হয়েছে ছায়া বাজেটে। যা বর্তমানে সাড়ে ৩ লাখ টাকা। আয় স্ল্যাবে সংস্কার করে সাড়ে চার লাখের পরবর্তী দেড় লাখে ৫ শতাংশ, আড়াই লাখে ১০ শতাংশ, সাড়ে ৩ লাখে ১৫ শতাংশ, ৩ লাখে ২০ এবং ২৫ শতাংশ আয়করের প্রস্তাব করা হয়েছে।

করদাতা শনাক্তে বিদ্যুৎ ব্যবহারের তথ্য যুক্ত করার প্রস্তাব করা হয়েছে এনসিপির বাজেটে। এতে বলা হয়েছে, যে ৯৯ লাখ মধ্যবিত্ত গ্রাহক মাসে ৭৫ থেকে ২০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে তাদেরকে বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে। উচ্চমধ্যবিত্ত এবং উচ্চবিত্তের যে ৫২ লাখ গ্রাহক মাসে ২০১ থেকে ৬০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে তাদেরকেও বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে। নইলে বিদ্যুৎ সংযোগ স্থগিত করা হবে।

এনসিপি বলছে, রিটার্ন দাখিল মানেই আয়কর দেওয়া নয়। যেসব গ্রাহকের করযোগ্য আয় নেই, তাদেরকে আয়কর দিতে হবে না। যারা কর যোগ্য আয় করেন, তাদের কর ফাঁকি বন্ধ হবে এতে। এনসিপি দাবি, এসব পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে অতিরিক্ত প্রায় ৭৬ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহ সম্ভব। করব্যবস্থায়ও পরিবর্তনের প্রস্তাব এসেছে।

সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান সরকার যে অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে, তা মূলত লুটপাটনির্ভর এবং ক্যাপাসিটি চার্জনির্ভর। বাংলাদেশ ব্যাংক ও ইসলামি ব্যাংকে যে ঘটনাগুলো ঘটছে তা অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়। এনসিপি মূল্যস্ফীতি কমিয়ে ধাপে ধাপে নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে ৯ দশমিক ২ শতাংশের কাছাকাছি থাকা মূল্যস্ফীতি আগামী অর্থবছরে ৮ শতাংশ এবং পরবর্তী সময়ে ৬ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা তুলে ধরেছে দলটি।

শিক্ষা ও প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি বরাদ্দের সুপারিশ করেছে এনসিপি। প্রস্তাবিত বরাদ্দ ১ লাখ ২৪ হাজার ৪২৫ কোটি টাকা। এ খাতের পরিকল্পনার মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য কর্মসূচি সম্প্রসারণ, শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বিশেষ তহবিল এবং কয়েক হাজার বিদ্যালয় জাতীয়করণ। কর্মসংস্থান বৃদ্ধিতে লক্ষ্যে পাঁচ বছরের মধ্যে এক কোটি নতুন চাকরি সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ সহায়তা, যুব উদ্যোক্তা তহবিল এবং ডিজিটাল দক্ষতা উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য খাতে প্রস্তাবিত বরাদ্দ ৫২ হাজার ৩৩৮ কোটি টাকা, যা বিদ্যমান বরাদ্দের তুলনায় উল্লেখযোগ্য বেশি। জাতীয় স্বাস্থ্য বীমা চালু, জটিল রোগের চিকিৎসায় ভর্তুকি, নতুন সুপার-স্পেশালিটি হাসপাতাল স্থাপন এবং আধুনিক অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের পরিকল্পনাও এতে রয়েছে।

কৃষি খাতে কৃষকদের সরাসরি ভর্তুকি প্রদান, আধুনিক কৃষিপণ্য বিপণন কেন্দ্র স্থাপন এবং খাদ্য সংরক্ষণ অবকাঠামো উন্নয়নের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে চলমান খাদ্য নিরাপত্তা কর্মসূচি অব্যাহত রাখার কথাও বলা হয়েছে।

জ্বালানি ও পরিবেশ খাতে নবায়নযোগ্য শক্তির প্রসারে বিশেষ আইন প্রণয়ন এবং সৌরবিদ্যুৎ খাতে কর সুবিধা দেয়ার প্রস্তাব রয়েছে। আগামী এক বছরে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন, অফ-গ্রিড এলাকায় সৌর মিনি-গ্রিড স্থাপন এবং ডিজেলচালিত সেচপাম্পকে সৌরশক্তিনির্ভর ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।

অটোরিকশায় ধাপে ধাপে বছরে ২ হাজার টাকা কর আরোপের প্রস্তাব করা হয়েছে ছায়া বাজেটে। এ টাকায় চালকদের লাইসেন্স, প্রশিক্ষণ, হতাহতদের ক্ষতিপূরণে ব্যয় হবে। পরিবেশদূষণ রোধে লেড-এসিড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম আয়ন ব্যাটারি বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। লিথিয়াম ব্যাটারিসহ সোলার প্যানেলসহ সৌর বিদ্যুতে সব সরঞ্জাম শুল্কমুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

আর্থিক খাত সংস্কারের অংশ হিসেবে খেলাপি ঋণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, রাষ্ট্রীয় পর্যায়ে ‘ব্যাড ব্যাংক’ গঠন, ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থার স্বচ্ছ প্রকাশ এবং পুঁজিবাজার সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরা হয়েছে ছায়া বাজেটে।

প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দেশীয় প্রযুক্তিভিত্তিক ড্রোন উন্নয়ন, সরকারি ব্যয়ের ডিজিটাল নজরদারি ব্যবস্থা এবং স্বাধীন বাজেট অফিস প্রতিষ্ঠার মতো প্রস্তাবও ছায়া বাজেটে স্থান পেয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা

শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

উত্তরায় সোয়া কোটি টাকা লুটে পেশাদার ছিনতাইকারী, অধরা মূলহোতা

উত্তরায় সোয়া কোটি টাকা লুটে পেশাদার ছিনতাইকারী, অধরা মূলহোতা

বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি সকালে জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ

বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি সকালে জঙ্গলে মিলল বৃদ্ধের লাশ

বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই, কী তাঁর অপরাধ

৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই, কী তাঁর অপরাধ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top