|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ


প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৬

দেশ ডেস্ক, ২৮ জুন ২০২৬:: জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা করার ঘটনায় পুলিশের দোষ থাকার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কমিটির কর্মকর্তারা। রোববার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, এ ঘটনার যাবতীয় বিষয় খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করেছেন তদন্ত কমিটি। ঘটনার পর যাদের বিরুদ্ধে প্রথমে ব্যবস্থা নেওয়া হয়েছিল তার বাইরেও কিছু পুলিশ সদস্যের দোষ মিলেছে প্রতিবেদনে। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভবিষ্যতে এ ধরণের ঘটনা এড়াতে পুলিশ সদস্যদের আচরণগত ও মানবিক বিষয়ে বিশেষ প্রশিক্ষণ, নিয়মিত ব্রিফিং, দায়িত্ব পালনে পেশাদারিত্ব বাড়াতে মোটিভেশনাল সেশন, শৃঙ্খলাভঙ্গের ঘটনায় দ্রুত বিভাগীয় ব্যবস্থা নিশ্চিত করাসহ তদন্ত প্রতিবেদনে সাত দফা সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে প্রাথমিক তদন্তে অপেশাদার আচরণের অভিযোগে নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ভূঁইয়া ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। এই দুইজনসহ আরও এক পুলিশ সদস্যের দোষ প্রমাণ পাওয়ার কথা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে কমিটির সদস্যরা।

প্রসঙ্গত, গত ১২ জুন রাতে নগরের লালখান বাজার মোড়ে অটো রিকশা আটকে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে খুলশী থানায় নিয়ে যায় পুলিশ। নানাভাবে হুমকি-ধমকির পাশাপাশি এসময় মারধর করার অভিযোগ করেন ভুক্তভোগী ক্রিকেটার নাঈম হাসান। ওই দিন ঢাকা প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ খেলে বিমানে করে চট্টগ্রাম এসেছিলেন নাঈম হাসান। বিমানবন্দর থেকে অটো রিকশা করে চান্দগাঁও এলাকায় নিজের বাসায় যাওয়ার পথে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। ঘটনাটি চট্টগ্রামসহ সারাদেশে সমালোচনার জন্ম দেয়। বিষয়টি নজরে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের।

পরে তিনিও বিষয়টি নিয়ে পুলিশসহ নানা মহলে ফোন করেন। ঘটনার যাবতীয় বিষয় খতিয়ে দেখতে ও ভুক্তভোগী নাঈমের স্বাস্থ্যগত বিষয় দেখভাল করতে ঢাকা থেকে পাঠান একটি টিমকেও। পরে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ফোন পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। একপর্যায়ে পরিবারের সদস্য এবং পুলিশের উর্ধ্বনত কর্মকর্তারা থানায় গিয়ে নাঈমকে ছাড়িয়ে আনেন। নাঈমের বাসায় গিয়ে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন কমিশনার হাসান মো. শওকত আলী। গত ১৮ জুন কমিটি প্রতিবেদন দেয়ার কথা থাকলেও কমিশনার কমিটিকে আরও চার কার্যদিবস সময় দেন। সেসময় শেষ হওয়ার পর রোববার কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এ ঘটনায় নাঈম হাসানের ভাই কামরুল আলম দুই পুলিশ সদস্য ও সোর্স সোহেলকে আসামি করে মামলা করেছিলেন।

খেলাধুলা এর আরও খবর
ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

গোল করানোর শিল্পী লিওনেল মেসি

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

মেসি জাদুতে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top