|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি

বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি


প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ২৮ জুলাই ২০২৬:: কানাডায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ম্যাচ দেখতে আসা বিদেশিদের মধ্য থেকে ১৭৫টি আশ্রয়ের আবেদন করা হয়েছে। সেগুলো মধ্যে ১০টি আবেদন বাংলাদেশিদের পক্ষ থেকে করা হয়েছে।

চলতি মাসের শুরুতে ও গত জুনে টরন্টো ও ভ্যানকুভারে অনুষ্ঠিত ১৩টি ম্যাচ দেখার জন্য বিভিন্ন দেশের নাগরিকদের কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (আইআরসিসি) ২৬ হাজারের বেশি ভিসা দিয়েছিল।

এসব ক্ষেত্রে বিদেশি ক্রীড়া দলের সদস্য বা সাপোর্ট স্টাফদের আশ্রয়ের আবেদন করার ঘটনা নতুন কিছু নয়।

এমনকি যেসব দেশ আগে থেকেই এমন আশঙ্কা করে, তারা দলের খেলোয়াড়দের বিদেশে কোনো টুর্নামেন্টে অংশ নিতে দেয় না।
কানাডার দ্য গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, দলের সদস্যরা আশ্রয়ের আবেদন করতে পারেন– এমন আশঙ্কায় ইরিত্রিয়ার ফুটবল ফেডারেশন তাদের দলকে বিশ্বকাপ থেকে সরিয়ে নেয়।

পত্রিকাটিকে দেওয়া এক বিবৃতিতে আইআরসিসি জানিয়েছে, ২০২৬ সালের ২০ জুলাই পর্যন্ত ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে অস্থায়ী বসবাসের অনুমতি পাওয়া ২৬,১১১ জনের মধ্যে ১৭৫ জন পরবর্তীতে আশ্রয়ের আবেদন জমা দিয়েছেন। এই আবেদনকারীরা আগে তাদের অস্থায়ী বসবাসের আবেদনে কারণ হিসেবে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬’ উল্লেখ করেছিলেন।

১৭৫টি আবেদনের মধ্যে কতজন খেলোয়াড় ও কতজন সাপোর্ট স্টাফ আবেদন করেছেন সেটি জানানো হয়নি।

তবে ভিজিটর ভিসার মাধ্যমে জমা পড়া আশ্রয় আবেদনগুলোর দেশভিত্তিক তালিকার মধ্যে রয়েছে– চীন থেকে ২৫টি, মিশর থেকে ১৫টি, ঘানা থেকে ২৫টি, কলম্বিয়া থেকে ১৫টি, সেনেগাল থেকে ১০টি, ইকুয়েডর থেকে ৫টি, বাংলাদেশ থেকে ১০টি, নাইজেরিয়া থেকে ১০টি এবং বুরুন্ডি, নেপাল ও পাকিস্তান থেকে ৫টি করে আবেদন।

আইআরসিসি আগে ঘোষণা জানিয়েছিল, ফিফার বিশ্বকাপ টিকিটধারীদের নিজ দেশে ফিরে না যাওয়ার আশঙ্কা থাকলে তাদের কানাডায় প্রবেশে বাধা দেওয়া হতে পারে। তা সত্ত্বেও পরবর্তীতে এই আশ্রয় আবেদনগুলো জমা পড়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

প্রচ্ছদ এর আরও খবর
অবশেষে আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

অবশেষে আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

লন্ডন স্পোর্টিফের ৬ষ্ঠ ন্যাশনওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

লন্ডন স্পোর্টিফের ৬ষ্ঠ ন্যাশনওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি

জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩, উদ্ধার মাদক-স্বর্ণালংকার

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩, উদ্ধার মাদক-স্বর্ণালংকার

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

যশোরে মেয়ের কাণ্ডে জামায়াত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ

যশোরে মেয়ের কাণ্ডে জামায়াত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ

স্ত্রী ও তিন ছেলের সবাই প্রবাসে, নিঃসঙ্গ বৃদ্ধের গলিত লাশ মিলল ঘরে

স্ত্রী ও তিন ছেলের সবাই প্রবাসে, নিঃসঙ্গ বৃদ্ধের গলিত লাশ মিলল ঘরে

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top