|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে খুন হওয়া দম্পতির বাসায় মন্ত্রী মুক্তাদির- আরিফ

সিলেটে খুন হওয়া দম্পতির বাসায় মন্ত্রী মুক্তাদির- আরিফ


প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ১৫ আগস্ট ২০২৬:: সিলেটে খুন হওয়া আব্দুস সাত্তার (৮২) ও সুরাইয়া বেগমের (৭৬) বাসায় গিয়েছিলেন সিলেটের দুই মন্ত্রী। এ সময় তারা খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি দাঁড় করানোর আশ্বাস দেন।

শনিবার (১৫ আগস্ট) সকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও দুপুরের দিকে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসার উপস্থিত হন। এসময় তাদের সাত্তার-সুরাইয়ার স্বজন ও স্থানীয় সচেতন মহল তাদের স্বাগত জানান।

সকালে বাণিজ্য পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিলেট-১ আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির নিহত দম্পতির বাসারয় পৌঁছান। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন এবং সাত্তার-সুরাইয়া দম্পতির তিন সন্তানসহ স্বজনদের সান্তনা জানান।

তিনি খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের মুখোমুখী দাঁড় করানোর আশ্বাস দিয়েছেন। বলেছেন, ন্যায় বিচারের স্বার্থেই অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা জরুরী। শান্তি ও সম্প্রীতির এই নগরীতে এরকম ঘটনা যাতে আর না ঘাটে তাও নিশ্চিত করতে হবে।

মন্ত্রী মুক্তাদির নিহত সাত্তার- সুরাইয়া দম্পতির প্রবাস ফেরত ছেলে-মেয়েদের সঙ্গে একান্তে আলাপ করেন এবং তাদের সান্তনা দেন।

এসময় তার সাথে ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

এরপর দুপুরের দিকে প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী এবং সিলেট-৪ আসনের সাংসদ আরিফুল হক চৌধুরী ওই বাসায় পৌঁছান।

তিনি সাত্তার- সুরাইয়া দম্পতির সন্তানদের সাথে একান্তে আলাপ করেন এবং শোক ও সমবেদনা জানান। এ সময় আরিফুল হক চৌধুরী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি দাঁড় করানোর আশ্বাস দেন।

তিনি বলেন, শান্তির এই নগরীতে এরকম নৃশংস ঘটনা খুব কম ঘঠেছে। এ ঘটনায় পুরো সিলেটবাসী দুঃখিত, ব্যথিত উল্লেখ করে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এর সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। এমনকি, নেপথ্যে কোনো কুশিলব থেকে থাকলে তাকেও কোনো ছাড় দেওয়া হবেনা।

তিনি দ্রুত মামলাটি নিষ্পত্তির ক্ষেত্রে তার সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।

প্রচ্ছদ এর আরও খবর
বিভ্রান্তি নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

বিভ্রান্তি নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার কর্মীদের মধ্যে সংঘর্ষ, আমির হামজার গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার কর্মীদের মধ্যে সংঘর্ষ, আমির হামজার গাড়ি ভাঙচুর

শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা

শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, আটক ৪

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

উত্তরায় সোয়া কোটি টাকা লুটে পেশাদার ছিনতাইকারী, অধরা মূলহোতা

উত্তরায় সোয়া কোটি টাকা লুটে পেশাদার ছিনতাইকারী, অধরা মূলহোতা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top