|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ট্রাম্পের স্থগিতাদেশ বাতিল

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ট্রাম্পের স্থগিতাদেশ বাতিল


প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ২২ আগস্ট ২০২৬:: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত রাখার যে নীতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়েছে, তা বাতিল ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটান শহরের জেলা জজ আদালতের বিচারক জ্যানেট ভার্গাস।

গত কাল শুক্রবার এ বিষয়ক একটি মামলার রায় ঘোষণার সময় বিচারক বলেছেন, নির্দিষ্টভাবে ৭৫টি দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত রাখার যে নীতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করেছে, সেটি মন্ত্রণালয়ের আইনগত এক্তিয়ারের আওতায় পড়ে না এবং এ নীতি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিধিবদ্ধ ক্ষমতার সীমাকে অতিক্রম করেছে।

“আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ভিসা প্রক্রিয়াকরণ চালু রাখা বা স্থগিত করার যে নীতি পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়েছে, সেটি যুক্তরাষ্ট্রের ভিসানীতি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিধিবদ্ধ এক্তিয়ারের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক” রায়ের লিখিত অনুলিপিতে উল্লেখ করেছেন বিচারক জ্যানেট ভার্গাস।

চলতি ২০২৬ সালের ১৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্প প্রশাসন বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, কলম্বিয়া, মিসর, সিরিয়া, ভেনেজুয়েলাসহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসার আবেদন প্রক্রিয়াকরণ, গ্রিনকার্ড ও নাগরিকত্বের আবেদন পর্যালোচনা করা এবং গ্রিনকার্ড প্রস্তুতের প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে। ৮ দিন পর ২১ জানুয়ারি থেকে কার্যকর করা হয় এই স্থগিতাদেশ।

এই স্থগিতাদেশের পক্ষে যুক্তি হিসেবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, এসব দেশের অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হার ‘অতিমাত্রায়’ বেশি এবং এদের কারণে যুক্তরাষ্ট্রের সাধারণ করদাতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ট্রাম্প প্রশাসন ৭৫ দেশের নাগরিকদের ভিসা ও গ্রিনকার্ড প্রক্রিয়াকরণ স্থগিতের নীতি ঘোষণা করার পর সেটিকে চ্যালেঞ্জ করে ম্যানহাটান জেলা আদালতে মামলা করেছিল অভিবাসী অধিকার সংস্থা ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক এবং অফ্রিকান কমিউনিটিজ টুগেদার নামের দু’টি অভিবাসী অধিকার সংস্থা। শুক্রবার সেই মামলার রায় দিয়েছেন বিচারক জ্যানেট ভার্গাস।

এর আগে গত ৩ আগস্ট যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া জেলা জজ আদালতের বিচারক অমিত মেহতা এক মামলর রায়ে ঘোষণা করেছিলেন, বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের গ্রিনকার্ডের আবেদন পর্যালোচনায় যে স্থগিতাদেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন, তা অবৈধ।

সূত্র : রয়টার্স

প্রচ্ছদ এর আরও খবর
দুই প্রকল্পে ২৯৫ দশমিক ৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি জাপানের

দুই প্রকল্পে ২৯৫ দশমিক ৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি জাপানের

বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয় নিয়ে লন্ডনে গঠিত হল ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’

প্রবাসীদের অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয় নিয়ে লন্ডনে গঠিত হল ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’

দারুল কিরাত নর্থহ্যাম্পটনের অ্যাওয়ার্ড সিরিমনি সম্পন্ন, ক্বারী সনদ পেলেন ৭ জন

দারুল কিরাত নর্থহ্যাম্পটনের অ্যাওয়ার্ড সিরিমনি সম্পন্ন, ক্বারী সনদ পেলেন ৭ জন

টাওয়ার হ্যামলেটসে রিমেমব্রেন্স সানডে পালিত হবে ৮ নভেম্বর

টাওয়ার হ্যামলেটসে রিমেমব্রেন্স সানডে পালিত হবে ৮ নভেম্বর

‘স্টে কিউরিয়াস’: টাওয়ার হ্যামলেটসে মাসব্যাপী বাংলা নাট্যোৎসবে থাকছে ১২টি মৌলিক প্রযোজনা

‘স্টে কিউরিয়াস’: টাওয়ার হ্যামলেটসে মাসব্যাপী বাংলা নাট্যোৎসবে থাকছে ১২টি মৌলিক প্রযোজনা

মিডল্যান্ডস আল ইসলাহর মাসব্যাপী সদস্য সংগ্রহ ও দাওয়াতি কর্মসূচির উদ্বোধন

মিডল্যান্ডস আল ইসলাহর মাসব্যাপী সদস্য সংগ্রহ ও দাওয়াতি কর্মসূচির উদ্বোধন

১ লাখ ৪৫ হাজার পাউন্ড ব্যয়ে সংস্কারের পর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল মাইল এন্ড জিম

১ লাখ ৪৫ হাজার পাউন্ড ব্যয়ে সংস্কারের পর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল মাইল এন্ড জিম

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাহজালালে যাত্রীর ‘প্যান্ট’ ও ‘অন্তর্বাস’ থেকে ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার

শাহজালালে যাত্রীর ‘প্যান্ট’ ও ‘অন্তর্বাস’ থেকে ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top