|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লন্ডনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ৪ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের তাগিদে ঐতিহাসিক প্রেক্ষাপটে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যাত্রা শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা।

দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে বহুদলীয় রাজনীতি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যাত্রা শুরু হয়।

১ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের মাইদা ব্যাংকুয়েটিং হলে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। সদস্য সচিব খসরুজ্জামান খসরুর সঞ্চালনায় অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্য, জোনাল কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের অতন্দ্র প্রহরীর নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে বিএনপি দেশের হাল ধরেছে বলেই দলটি জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। ১৯৭১ সালে যারা স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন, পরবর্তী সময়ে তাদের অনেকেই একত্র হয়ে বিএনপি গঠন করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ‘উই রিভল্ট’ বলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং রণাঙ্গনে যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে একটি ভূখণ্ড, মানচিত্র ও পতাকা পেলেও স্বাধীনতার পর একটি কার্যকর রাষ্ট্র ও শাসনব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তৎকালীন সরকার ব্যর্থ হয়েছিল। তাদের দাবি, দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক সংঘাতের মধ্যে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়।

বক্তারা আরও বলেন, একদলীয় রাজনীতির বিপরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতির পথ উন্মুক্ত করেন। বিচারব্যবস্থার স্বাধীনতা ও বাকস্বাধীনতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয় এবং সংবাদপত্রের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

তাদের বক্তব্য অনুযায়ী, আধুনিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেন। কৃষিভিত্তিক অর্থনীতির পাশাপাশি পোশাক রপ্তানি ও প্রবাসী আয়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ভিত্তি তৈরি হয়। বিএনপির আমলেই বাংলাদেশ একটি কার্যকর রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে বলেও দাবি করেন বক্তারা।

বক্তারা বলেন, জিয়াউর রহমানের শাহাদাতের পর দেশ আবারও স্বৈরশাসনের কবলে পড়ে। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল হয়। এরপর ১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তন এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় বলে তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাস থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।

বক্তারা দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জনগণের বিপুল সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে রাষ্ট্র সংস্কারের কার্যক্রম শুরু করেছে। বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

দেশের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বক্তারা দেশের জনগণকে সরকারের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে যুক্তরাজ্য জাসাসের সাবেক নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে দলীয় ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ সাদিক।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব, সাবেক উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, রফিক উল্লাহ, শাহ আকতার হোসেন টুটুল, আক্তার হোসেন, এম এ মুকিত, এমদাদ হোসেন টিপু, তাজুল ইসলাম, শেখ শামসুদ্দিন শামিম, শহিদুল ইসলাম মামুন, দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, গুলজার আহমেদ, মিসবাহুজ্জামান সোহেল, হাসনাত কবির খান রিপন, সালেহ গজনবী, ফেরদৌস আলম, বাবুল চৌধুরী, সেলিম আহমেদ, শামিম আহমেদ, সোহেল আহমেদ সাদিক, ডালিয়া লাকুরিয়া, খিজির আহমেদ, হাবিবুর রহমান হাবিব, ব্যারিস্টার আলিমুল হক লিটন, ডাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাকিল রহমান, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আশিকুর রহমান আশিক, অ্যাডভোকেট খলিলুর রহমান ও ব্যারিস্টার লিয়াকত আলী।

এ ছাড়া যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, কেন্দ্রীয় সদস্য এ জে লিমন, জাসাসের সাবেক সভাপতি এম এ সালাম ও এমাদুর রহমান এমাদ, জাসাস ইউরোপের সমন্বয়ক ইকবাল হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক তাজবীর চৌধুরী শিমুলসহ জোনাল কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি, জোনাল কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইউকে এর আরও খবর
যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ঢাকায় ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ : সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা

ঢাকায় ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ : সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top