|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইস্ট লন্ডনে মরহুমা হাজী মুজিবুননেছা ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্টের দোয়া মাহফিল

ইস্ট লন্ডনে মরহুমা হাজী মুজিবুননেছা ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্টের দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ০৮ সেপ্টেম্বর ২০২৬:: ইস্ট লন্ডনে মরহুমা হাজী মুজিবুননেছা ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্ট (গড়গড়ী কান্দি-জগন্নাথপুর) ইউকের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর রোববার ইস্ট লন্ডনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মীরপুর হাইস্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ও মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ফাউন্ডার চেয়ারম্যান মাস্টার আমীর উদ্দীন আহমেদের সভাপতিত্বে এবং ট্রাস্টের ফাউন্ডার ট্রেজারার মোহাম্মদ কামাল হোসেন ও সদস্য মোসাদ্দেক হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিহরান আহমেদ খান ও হাফিজ জুবায়ের হোসেন। পরে যৌথভাবে নাশিদ পরিবেশন করেন জানহা, নুরিয়া, আকিফা, ইনারা ও ইছরা।

দোয়া মাহফিলে মরহুমা হাজী মুজিবুননেছা, মরহুম হাজী আব্দুল নূর, মঈনুদ্দীন আহমেদ, মাহমুদা খাতুন, ফুলেছা বেগম, ছালেমা খাতুন, ফাতেমা বেগমসহ সকল মুর্দেগান এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন ট্রাস্টের ফাউন্ডার সেক্রেটারি মাওলানা হেলালউদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে ট্রাস্টের গঠন, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ট্রাস্টের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ নূর বকস। দোয়া-পূর্ব আলোচনা করেন স্টেপনি শাহজালাল মসজিদের ইমাম কাজী হামিদুল হক। তাঁর আলোচনার বিষয় ছিল-‘মৃত ব্যক্তিদের জন্য আমাদের কী করা উচিত’।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন ইকবাল হোসেন, সুয়েব হোসেন, আব্দুস সালাম, ইস্তিহাক আহমেদ খান, দিলোয়ার হোসেন, সৈয়দ জিল্লুর হক, রেজাউল করিম, নাসির উদ্দিন, শামিম চৌধুরী, সিরাজুল ইসলাম ও তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজাদ খান, দোহা মিয়া, জসিম উদ্দিন, আব্দুল আউয়াল, মিছবাহ উদ্দিন, ছালেহ আহমদ, ইনুছ আলী, আব্দুল কাদির, রফিক আলী, শাহিন মিয়া, এমরান আহমেদ, এমদাদ শিকদার ও জহিরুল ইসলাম প্রমুখ।

সভাপতির সমাপনী বক্তব্যে মাস্টার আমীর উদ্দীন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন। পরে তিনি দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।

ইউকে এর আরও খবর
যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ঢাকায় ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ : সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা

ঢাকায় ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ : সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top