|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে মজলিসে তাহাফফুজে খতমে নবুওতের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

লন্ডনে মজলিসে তাহাফফুজে খতমে নবুওতের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ০৮ সেপ্টেম্বর ২০২৬:: উলামায়ে কেরামের সর্বদলীয় ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডনের উদ্যোগে পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদ মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর, রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত এ সমাবেশে সর্বস্তরের উলামায়ে কেরাম, কমিউনিটি নেতৃবৃন্দ ও সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ভারত থেকে আগত মাদানি পরিবারের বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সৈয়দ আশহাদ রাশিদী। তিনি বলেন, মিথ্যা নবুওত ও ইসলামবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলায় মুসলিম উম্মাহর মধ্যে ঈমানি জাগরণ সৃষ্টি করা আমাদের ওপর গুরুদায়িত্ব।

মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল মাওলানা সৈয়দ নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত ও প্রারম্ভিক বক্তব্য দেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মাওলানা মুফতি আবদুল মুনতাকিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাডফোর্ড থেকে আগত ইংরেজি ভাষার বক্তা মাওলানা মুফতি সাইফুদ্দীন নেসার, হেফাজতে ইসলাম ইউকের সভাপতি শায়খুল হাদিস মাওলানা মুফতি আবদুর রহমান মনোহরপুরী, প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা আবদুল কাদির সালেহ ও ডক্টর মাওলানা শুয়াইব আহমদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা শাহনূর মিয়া, মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা হাফিজ মাসূম আহমদসহ বিপুলসংখ্যক উলামায়ে কেরাম, কমিউনিটি নেতৃবৃন্দ ও সুধীজন।

সভায় বক্তারা তাঁদের দলিলভিত্তিক আলোচনায় খতমে নবুওতের আকিদার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, ইসলামের ইতিহাসে যুগে যুগে বিভিন্ন ব্যক্তি নবুওতের মিথ্যা দাবি করেছে। তবে কোরআন-হাদিসের সুস্পষ্ট নির্দেশনার আলোকে মুসলিম উম্মাহ এসব দাবিকে প্রত্যাখ্যান করেছে।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে নবুওতের ধারার সমাপ্তি ঘটেছে-এটি ইসলামের মৌলিক ও সর্বসম্মত আকিদা। এ আকিদা সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং বিভ্রান্তিকর প্রচারণা থেকে তাদের রক্ষা করতে ধর্মীয় শিক্ষা ও ঈমানি চেতনা জাগ্রত করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, খতমে নবুওতের আকিদার বিষয়ে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে মজলিসে তাহাফফুজে খতমে নবুওত লন্ডনের উদ্যোগে আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু হিসেবে ঘোষণার দাবিও জানান।

পরিশেষে প্রধান অতিথি মাওলানা সৈয়দ আশহাদ রাশিদীর দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়।

ইউকে এর আরও খবর
লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top