|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ২০ বছর স্ত্রীকে মাদক খাইয়ে ‘ধর্ষণ’, দোষ স্বীকার ব্রিটিশ নাগরিকের

২০ বছর স্ত্রীকে মাদক খাইয়ে ‘ধর্ষণ’, দোষ স্বীকার ব্রিটিশ নাগরিকের

প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ১৫ সেপ্টেম্বর ২০২৬:: যুক্তরাজ্যে এক ব্যক্তি নিজের স্ত্রীকে অজান্তে মাদক খাইয়ে দুই দশকেরও বেশি সময় ধরে ধর্ষণের কথা স্বীকার করেছেন। সোমবার ইংল্যান্ডের উত্তরাঞ্চলের ম্যানচেস্টারের একটি আদালতে তিনি ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, যৌন নিপীড়নসহ ৬০টি অপরাধের দায় স্বীকার করেন।

৬০-এর কোঠায় থাকা ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। স্ত্রীর পরিচয় গোপন রাখার স্বার্থে তার নাম প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে।

আদালতে ওই ব্যক্তি প্রথমে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে চলতি গ্রীষ্মে তিনি ধর্ষণের পাঁচটি, অনুপ্রবেশের মাধ্যমে যৌন নিপীড়নের ছয়টি, যৌন নিপীড়নের তিনটি এবং স্ত্রীর সম্মতি ছাড়া তার ব্যক্তিগত ছবি প্রকাশের একটি অভিযোগে দোষ স্বীকার করেন।

সোমবারের শুনানিতে তিনি আরও অভিযোগে দায় স্বীকার করায় মোট অপরাধের সংখ্যা দাঁড়ায় ৬০টিতে। এ সময় তার স্ত্রী আদালতকক্ষে উপস্থিত ছিলেন।

একই নারীর বিরুদ্ধে যৌন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ১২ জন পুরুষের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বয়স ২৮ থেকে ৭৪ বছরের মধ্যে। তারা যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার বাসিন্দা। এসব ব্যক্তি নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ম্যানচেস্টারেই বিচার শুরু হবে।

চলতি সপ্তাহেই মামলার অভিযোগের বিস্তারিত আদালতে তুলে ধরার কথা রয়েছে প্রসিকিউশনের।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সহকারী প্রধান কনস্টেবল রিক জ্যাকসন এক বিবৃতিতে বলেছেন, জটিল এই তদন্তে ‘ভয়াবহ নির্যাতনের শিকার নারীকে’ সহায়তা করাই পুলিশের প্রধান লক্ষ্য। তিনি এখনো বিশেষজ্ঞদের সহায়তা পাচ্ছেন।

ইউকে এর আরও খবর
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ঢাকায় ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ : সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা

ঢাকায় ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ : সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা

সাংবাদিক আবু সাঈদ চৌধুরী সাদীর মাতার ইন্তেকাল: লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

সাংবাদিক আবু সাঈদ চৌধুরী সাদীর মাতার ইন্তেকাল: লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

টাওয়ার হ্যামলেটসে ব্যবসা সহায়তা পেলেন ২৫২ উদ্যোক্তা

টাওয়ার হ্যামলেটসে ব্যবসা সহায়তা পেলেন ২৫২ উদ্যোক্তা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top