|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইস্টহ্যান্ডস চ্যারিটির ৫ম বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইস্টহ্যান্ডস চ্যারিটির ৫ম বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ১৮ সেপ্টেম্বর ২০২৬:: ইস্টহ্যান্ডস চ্যারিটির ৫ম বার্ষিক চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) লন্ডনের রেডব্রিজ স্পোর্টস অ্যান্ড লেজার সেন্টারের জ্যঁ ব্রাউন ইনডোর অ্যারেনায় দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

টুর্নামেন্ট থেকে সংগৃহীত অর্থ দৃষ্টি, শ্রবণ ও বাকপ্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে ব্যয় করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা শেষে অ্যাডভান্স গ্রুপের ফাইনালে নোমান ও ওয়াক্কাস জুটি, শামিম ও উজ্জ্বল জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ইন্টারমিডিয়েট গ্রুপে ফাইনালে শাফি ও মারুফ জুটি, টিপু ও সুজন জুটিকে পরাজিত করে শিরোপা জয় করেন।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের অন্যতম স্পন্সর আতিক চৌধুরী, স্পন্সর আব্দুল হালিম, ইমামুল চৌধুরী, সাংবাদিক মাহবুব রহমান, ব্যারিস্টার সেবুলুল হকসহ অন্যান্য অতিথি ও স্পন্সররা।

টুর্নামেন্টের উদ্বোধন করেন ইস্টহ্যান্ডস চ্যারিটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, প্রবীণ সাংবাদিক নবাব উদ্দিন। এ সময় তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, ভলান্টিয়ার, ট্রাস্টি, স্পন্সর ও আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতা ও প্রচেষ্টার কারণেই সফলভাবে এ আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং যুক্তরাজ্যের স্থানীয় কমিউনিটির সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০২০ সালে ইস্টহ্যান্ডস চ্যারিটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি দেশে-বিদেশে কাজ করে যাচ্ছে।

ইস্টহ্যান্ডস চ্যারিটির নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে নারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা, প্রবীণদের সুস্বাস্থ্য, শিশুদের বিনোদন এবং শিল্প-সংস্কৃতিবিষয়ক বিভিন্ন আয়োজন। ‘সত্যেন সেন পারফর্মিং স্কুল’-এর সহযোগিতায় শিল্প ও সাহিত্যবিষয়ক বিভিন্ন অনুষ্ঠানও পরিচালনা করা হচ্ছে। এছাড়া লন্ডন বাংলা প্রেসক্লাব ও আকিলা নূর ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে সামার ট্রিপসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আয়োজনের কথাও তুলে ধরা হয়।

ইস্টহ্যান্ডস চ্যারিটির বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সংগঠনটির অন্যতম প্রধান অর্থ সংগ্রহের আয়োজন। গত বছর টুর্নামেন্টে ২২০ জনেরও বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেন এবং এর মাধ্যমে প্রায় ৫ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করা হয়।

এবারের টুর্নামেন্ট সফল করতে বিশেষভাবে সহযোগিতা করেন ব্যাডমিন্টন প্রজেক্টের ইন-চার্জ সাবেক কাউন্সিলর আতা রহমান, ট্রাস্টি বাবলুল হক, উপদেষ্টা জাহেদী ক্যারল, হাবিব রহমান, ফকরুল ইসলাম, আতিক, নবিন, মোহাম্মদ কিনু, শিপন ও মাহিদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা। আয়োজকদের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। এছাড়াও উপস্তিত ছিলেন উপদেষ্টা আ স ম মাসুম, সাংবাদিক রুমেনা রাখি, বিশ্বদবীপ দাশ, জাপানিজ রেস্টুরেন্টের কামরুল হুদা আজাদ ও বি এ এক্সচেঞ্জের আব্দুর রহিম।

এবারের আয়োজনেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। স্পন্সরদের মধ্যে রয়েছেন অ্যাম্পলের আব্দুল হালিম, কারপ্ল্যানেটের তফজ্জুল মিয়া, হ্যালো পয়সা, বাংলা টাউন ক্যাশ অ্যান্ড ক্যারির রফিক হায়দার, সেন্সমেডিকেলের আব্দুল জাহাঙ্গীর, ইয়াম ইয়াম থাই রেস্টুরেন্টের আতিক চৌধুরী, ইয়াকি ইয়া জাপানিজ রেস্টুরেন্টের কামরুল হুদা আজাদ, ট্রাভেললিঙ্কের সামি ছানাউল্লাহ, বি এ এক্সচেঞ্জের শের মাহমুদ ও আব্দুর রহিম, মাহি অ্যান্ড কো-এর আবু তাহের এমবিই, দ্য মিটারি রেস্টুরেন্টের মো. দেলোয়ার হোসেন, কিংডম সলিসিটরের ব্যারিস্টার তারেক চৌধুরী এবং বারাকা ইটারি রেস্টুরেন্টের ইসলাম উদ্দিন।

আয়োজকরা জানান, খেলাধুলার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রতিবছর এ চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়। এবারের টুর্নামেন্ট থেকে সংগৃহীত অর্থ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।

ইউকে এর আরও খবর
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা : মসজিদের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয়

ঢাকায় ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ : সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা

ঢাকায় ২৮ ও ২৯ ডিসেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ : সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের প্রত্যাশা

সাংবাদিক আবু সাঈদ চৌধুরী সাদীর মাতার ইন্তেকাল: লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

সাংবাদিক আবু সাঈদ চৌধুরী সাদীর মাতার ইন্তেকাল: লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

টাওয়ার হ্যামলেটসে ব্যবসা সহায়তা পেলেন ২৫২ উদ্যোক্তা

টাওয়ার হ্যামলেটসে ব্যবসা সহায়তা পেলেন ২৫২ উদ্যোক্তা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top