সাংবাদিক আবু সাঈদ চৌধুরী সাদীর মাতার ইন্তেকাল: লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন, ২৯ সেপ্টেম্বর ২০২৬: লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও লিভারপুল বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী সাদীর মাতা মরিয়মুন নেছা চৌধুরী ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় সিলেট নগরীর সুবিদবাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
২৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা গোলাপগঞ্জ উপজেলার বরায়া, রফিপুর নয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক :
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য আবু সাঈদ চৌধুরী সাদীর মাতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সেক্রেটারি আকরামুল হোসাইন ও ট্রেজারার মো. আব্দুল হান্নান এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।


