|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সরকারের ‘হস্তক্ষেপে’ আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার

সরকারের ‘হস্তক্ষেপে’ আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার


প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ০৪ অক্টোবর ২০২৬:: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারের হস্তক্ষেপে দলটির সহযোগী সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন হয়নি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জামিন শুনানিতে বিএনপির আইনজীবীরা আদালতে ‘মব’ সৃষ্টি করেছেন।

গতকাল রোববার রাজধানীর মগবাজারে দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। জামিন আবেদন নাকচ করে গতকাল মেজর আখতারকে কারাগারে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায় মেজর আখতারকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে নির্দেশনা ছাড়া এটি ঘটতে পারে না। আখতারুজ্জামান জামায়াতে যোগ দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

গোলাম পরওয়ার বলেন, ‘বিমানবন্দরের অব্যবস্থাপনায় ট্রলি পাওয়া যায় না, লাগেজ পেতে কয়েক ঘণ্টা দেরি হয়। মেজর আখতার এর প্রতিবাদ করায় মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও আদালতে তার জামিন নামঞ্জুর করা হয়েছে।’

বিমানবন্দরে কোনো ভোগান্তি নেই বলে বিমানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা ‘মিথ্যা’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘মন্ত্রী অসত্য কথা বলে শপথ ভঙ্গ করেছেন। তিনি সৎ হলে অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। উল্টো অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করা কর্মকর্তাকে মেজর আখতারের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হয়েছে।’

কারাগারে সাবেক এই সংসদ সদস্যকে ডিভিশন না দেওয়ার সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘৭৫ বছর বয়সী আখতারুজ্জামানের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। তাকে ডিভিশনও দেওয়া হয়নি। বিচারকরা হয়তো ভয় পাচ্ছেন, তাকে ডিভিশন দিলে আবার কী না কী হয়!’

আদালতের পরিস্থিতি তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, ‘জামিন শুনানিতে আদালতে বিএনপির আইনজীবীরা মব সৃষ্টি করেছেন। মেজর আখতারের আইনজীবীদের ওপর হামলা চালিয়েছেন। জামায়াতের নেতা-কর্মীসহ আখতারুজ্জামানের আত্মীয়স্বজন তাকে দেখতে গিয়েছিলেন, তাদের ওপরও হামলা করা হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী যুগে আদালতে যে দৃশ্য দেখা যেত, তারই পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। আচরণে আওয়ামী ফ্যাসিবাদ আর এখনকার বিএনপির কোনো পার্থক্য নেই।’

সরকারকে উদ্দেশে জামায়াতের এই নেতা আরও বলেন, মেজর আখতারকে গ্রেপ্তারের ঘটনায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দারুণভাবে ক্ষুব্ধ হয়েছেন। তাকে মুক্তি না দিলে তারা রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেবেন বলেও হুমকি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
রাবিতে ছাত্রদলের হামলায় সমকাল-ডেইলি স্টার-বিডিনিউজের সাংবাদিকসহ আহত ১০

রাবিতে ছাত্রদলের হামলায় সমকাল-ডেইলি স্টার-বিডিনিউজের সাংবাদিকসহ আহত ১০

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

আখতারুজ্জামানের জামিন হয়নি, এজলাসে হট্টগোল-বাইরে হাতাহাতি

আখতারুজ্জামানের জামিন হয়নি, এজলাসে হট্টগোল-বাইরে হাতাহাতি

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার

দুই বিমানকর্মীর জুতার ভেতর লুকানো ছিল ৯ কেজি সোনা

দুই বিমানকর্মীর জুতার ভেতর লুকানো ছিল ৯ কেজি সোনা

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, মৌলভীবাজারে যুবক আটক

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, মৌলভীবাজারে যুবক আটক

জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই: ডা. শফিকুর রহমান

জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই: ডা. শফিকুর রহমান

জমি বিক্রির টাকা নিয়ে ছেলের কিল-ঘুসিতে প্রাণ গেল বাবার

জমি বিক্রির টাকা নিয়ে ছেলের কিল-ঘুসিতে প্রাণ গেল বাবার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top