|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ১১ অক্টোবর ২০২৬:: রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান সমকালকে এ তথ্য জানান।

তিনি বলেন, আ ন ম আয়াসসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

শনিবার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে যান রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজন। এ সময় তাদের আটক করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাদের আটক করা হয়েছে। পরে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।

৫ অক্টোবর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরপর ফুটপাতের পাশের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। পরে দেয়ালসংলগ্ন ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে কিশোরী ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড

সিলেটে কিশোরী ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড

১৫ মামলার আসামি ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল গ্রপ্তার

১৫ মামলার আসামি ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল গ্রপ্তার

তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৭, মব সহিংসতায় ৫৪

তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৭, মব সহিংসতায় ৫৪

আল্টিমেটামের পর চুয়েট উপাচার্য ভবনে তালা, বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন

আল্টিমেটামের পর চুয়েট উপাচার্য ভবনে তালা, বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর, পুলিশ মোতায়েন

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর, পুলিশ মোতায়েন

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

দিল্লির পরিস্থিতি নিয়ে ঢাকার মূল্যায়ন নেই : শামা ওবায়েদ

দিল্লির পরিস্থিতি নিয়ে ঢাকার মূল্যায়ন নেই : শামা ওবায়েদ

কারাগারে বন্দি মায়েদের সঙ্গে রয়েছে ৩০৩ শিশু : হাইকোর্টে প্রতিবেদন

কারাগারে বন্দি মায়েদের সঙ্গে রয়েছে ৩০৩ শিশু : হাইকোর্টে প্রতিবেদন

সিলেটে ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ যুবককে কুপিয়ে হত্যা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top