|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে খুন করে খালে লাশ ফেলেন স্বামী, গ্রেপ্তার ৩

দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে খুন করে খালে লাশ ফেলেন স্বামী, গ্রেপ্তার ৩


প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ১৫ অক্টোবর ২০২৬:: চট্টগ্রামে প্রথম স্ত্রীর তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধের জেরে জান্নাতুল ফেরদৌস (২৮) নামে এক নারী শ্রমিককে সাম্পানের মধ্যে খুন করে লাশ খালে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। পরে চট্টগ্রামের শিকলবাহা খাল থেকে বস্তাবন্দি অবস্থায় জান্নাতুল ফেরদৌসের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্বামী রাজা মিয়া ওরফে রাজুসহ তিনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যায় ব্যবহৃত সাম্পান নৌকাটিও জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের এসব তথ্য জানান পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। গ্রেপ্তার অপর আসামিরা হলেন- মো. মুসলিম উদ্দিন (৩৯) ও শুজুর আহম্মদ (২৪)।

পিবিআই জানিয়েছে, জান্নাতুল ফেরদৌস নগরে একটি জুতার কারখানায় চাকরি করতেন। সাত বছর বয়সী মেয়েকে নিয়ে তিনি দ্বিতীয় স্বামী রাজা মিয়ার সঙ্গে নগরের চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। গত বছরের ৪ সেপ্টেম্বর রাজাকে বিয়ে করেন তিনি। বিয়ের সময় রাজা নিজেকে অবিবাহিত পরিচয় দিলেও পরে তার প্রথম বিয়ের বিষয়টি জানতে পারেন জান্নাতুল। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জেরে জান্নাতুলকে হত্যার পরিকল্পনা করেন রাজা। গত ২ আগস্ট শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের লঞ্চ ঘাটসংলগ্ন খাল থেকে লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে পরিবারের সদস্যরা জান্নাতুলকে শনাক্ত করেন। এ ঘটনায় তার মা ছায়রা খাতুন কর্ণফুলি থানায় হত্যা মামলা করেন।

চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, গত ২৮ জুলাই সন্ধ্যায় বেড়ানোর কথা বলে তাকে কর্ণফুলী নদীর অপর পাড়ে ব্রিজঘাটা এলাকায় নিয়ে যান রাজা। এরপর তিনি ও তার সহযোগীরা একটি সাম্পান নৌকায় করে শিকলবাহা খালে যান। রাত ৮টার পর নৌকার মধ্যে জান্নাতুলের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তার মোবাইল ফোন খালে ফেলে দেওয়া হয়। পরে গলায় রশি প্যাঁচিয়ে তাকে হত্যা করা হয়। এরপর হাত-পা বেঁধে বস্তাবন্দি লাশ কালারপোল এলাকায় এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের পেছনে শিকলবাহা খালে ফেলে দিয়ে তার চলে যান।

পুলিশ সুপার আরও জানান, গত ৬ অক্টোবর মামলাটির তদন্তভার গ্রহণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় টেকনাফ থেকে মুসলিম উদ্দিনকে গ্রেপ্তার করি। তার তথ্যের ভিত্তিতে শুজুর আহম্মদকে গ্রেপ্তার এবং সাম্পানটি জব্দ করি। মুসলিম ১৪ অক্টোবর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

প্রচ্ছদ এর আরও খবর
এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি

এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি

জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির

বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মানুষকে হেনস্তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে: আইনমন্ত্রী

বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মানুষকে হেনস্তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে: আইনমন্ত্রী

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : কিয়ামত দিবসের হিসাবের আগে নিজের হিসাব নিজেই নিন

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : কিয়ামত দিবসের হিসাবের আগে নিজের হিসাব নিজেই নিন

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: ফেসবুক লাইভ করে লোক জড়ো করা হয়

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: ফেসবুক লাইভ করে লোক জড়ো করা হয়

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

৯ মাসে মব সহিংসতায় নিহত ২৩৫

৯ মাসে মব সহিংসতায় নিহত ২৩৫

Issue 23. Year 13. 16-22 October. 2026

Issue 23. Year 13. 16-22 October. 2026

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top