|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে রায়হান হত্যা : জামিনে বেরিয়ে লাপাত্তা এসআই আকবর

সিলেটে রায়হান হত্যা : জামিনে বেরিয়ে লাপাত্তা এসআই আকবর


প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ৩০ অক্টোবর ২০২৬:: পুলিশ ফাঁড়িতে যুবক রায়হান হত্যার ঘটনাটি সিলেট জুড়ে ক্ষোভের ঢেউ তুলেছিল। মূল টার্গেটে ছিল বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন। ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান তিনি। সীমান্তবর্তী এলাকাতেই বসবাস করতেন। ঘটনার এক মাসের মাথায় ২০২০ সালের ৯ই নভেম্বরে সেই আকবরকে কানাইঘাটের ডোনা সীমান্ত থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার গ্রেপ্তারের ঘটনাটিও ছিল আলোচিত। সেই থেকে কারাগারে ছিলেন সিলেট মেট্রোপুলিশ থেকে বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন। আদালতে চলছিল বিচার। দ্রুত বিচারের জন্য বারবার তাগিদ দিচ্ছিলেন নিহত রায়হানের মা সালমা বেগম।

গণ-অভ্যুত্থানের পর ২০২৫ সালের আগস্ট মাসে উচ্চ আদালত থেকে জামিন পান রায়হান হত্যার প্রধান আসামি আকবর হোসেন ভুঁইয়া। আদালতের কপি সিলেটে এনে তিনি তড়িঘড়ি করে কারাগার থেকে বেরিয়েও যান। বিষয়টি জানাজানি হলে তোলপাড় হয়। পরে তার জামিন স্থগিত হলে বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভুঁইয়া আর আদালতে আসেননি।

বিভিন্ন সূত্রের প্রাপ্ত খবরে জানা গেছে, জামিন নিয়েই দেশ ছেড়ে পালিয়েছেন আকবর। তিনি ইউরোপের দেশ বেলারুশে অবস্থান করছেন। জামিনের পর দ্রুতই সব ব্যবস্থা করে পালিয়ে গেছেন তিনি। আসামি আকবর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন নিহত রায়হানের মা সালমা বেগমও। পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি আশঙ্কাও প্রকাশ করেছিলেন। দীর্ঘ ৬ বছর পর বৃহস্পতিবার বিকালে ঘোষণা করা হয়েছে সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার রায়। রায়ে প্রধান আসামি এসআই আকবর হোসেন ভুঁইয়ার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। রায় ঘোষণার পর আকবর পালিয়ে যাওয়ার বিষয়ে কথা বলেছেন নিহত রায়হানের মা সালমা বেগম।

তিনি বলেছেন- ‘দীর্ঘ ৬ বছর পর রায় ঘোষিত হয়েছে। কিন্তু এই রায় শুনে আমি কী করবো। আমার রায়হানকে যারা নির্যাতন করে মেরেছে তারা তো পালিয়ে গেছে।’ তিনি বলেন, ‘২০২৫ সালে এসে মামলার যুক্তিতর্ক শেষ হওয়ার পরও কীভাবে প্রথম তিনজন আসামিই জামিন পায়? জামিন পেয়ে কীভাবে তারা পালিয়ে যায়? আজকে তো শুধু কাগজে কলমে রায় হয়েছে। আসামিরা তো শাস্তি পাচ্ছে না। আসামিরা শাস্তি না পেলে তো আমার ৬ বছরের অপেক্ষা আর কষ্ট বিফলে গেল।’ আইনজীবীরা জানিয়েছেন- গত বছরের আগস্টে উচ্চ আদালত থেকে জামিন পান এসআই আকবর। এরপর ১১ই আগস্ট সিলেট কারাগার থেকে ছাড়া পান তিনি।

১৩ই আগস্ট রাষ্ট্রপক্ষ পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করে। শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ উচ্চ আদালতের আদেশ স্থগিত করেন। পাশাপাশি আকবর হোসেনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু আদালতে আর আত্মসমর্পণ করেননি আকবর। রায়হানের মা সালমা বেগম সেই সময়েই অভিযোগ করেন- আকবর হোসেন ভুঁইয়া জামিনে মুক্তি পাওয়ার পরই ভারতে পালিয়ে গেছেন। ১২ই আগস্ট রাত সাড়ে ৮টার দিকে এসআই আকবর আখাউড়া সীমান্ত হয়ে ভারত পালিয়ে যান। এ জন্য বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে বলে জানতে পেরেছেন।

এদিকে আলোচিত এ হত্যা মামলার মোট ৬ আসামির মধ্যে একমাত্র বরখাস্ত হওয়া এএসআই আশেক এলাহী ছাড়া দণ্ডপ্রাপ্ত বাকি ৫ আসামিই পলাতক। কোম্পানীগঞ্জের সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান শুরু থেকেই পলাতক। ঘটনার পরপরই তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যান। মামলার রায়ে কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুন অর রশীদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। তারাও পলাতক। এ ছাড়া বরখাস্ত হওয়া এসআই হাসান উদ্দিন, আশেক এলাহী ও সাংবাদিক নোমানকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : ইস্তিগফার মানুষের জীবনে খুলে দেয় প্রশান্তি ও বরকতের দরজা

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : ইস্তিগফার মানুষের জীবনে খুলে দেয় প্রশান্তি ও বরকতের দরজা

লন্ডনে সাংবাদিকতার মানোন্নয়নে চ্যানেল এস-এর কর্মশালা ও মিলনমেলা

লন্ডনে সাংবাদিকতার মানোন্নয়নে চ্যানেল এস-এর কর্মশালা ও মিলনমেলা

লন্ডনের বিস্মৃত ‘গালিভার’ আবার ফিরছে শিশুদের খেলার মাঠ হিসেবে

লন্ডনের বিস্মৃত ‘গালিভার’ আবার ফিরছে শিশুদের খেলার মাঠ হিসেবে

বিনামূল্যে সেল্ফ ডিফেন্স ক্লাশে অংশ নিন

বিনামূল্যে সেল্ফ ডিফেন্স ক্লাশে অংশ নিন

স্টেপনি ও পপলারের নতুন খেলার মাঠ গড়ে তুলতে অনুপ্রেরণা দিয়েছে স্থানীয় বাসিন্দারা

স্টেপনি ও পপলারের নতুন খেলার মাঠ গড়ে তুলতে অনুপ্রেরণা দিয়েছে স্থানীয় বাসিন্দারা

টাওয়ার হ্যামলেটসে নকল পণ্য ও স্কুল থেকে চুরি হওয়া পাঁচটি ল্যাপটপ উদ্ধার

টাওয়ার হ্যামলেটসে নকল পণ্য ও স্কুল থেকে চুরি হওয়া পাঁচটি ল্যাপটপ উদ্ধার

সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইউকে কমিটির ২০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি সভা

সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইউকে কমিটির ২০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি সভা

Issue 25. Year 13. 30 Oct.-05 Nov. 2026

Issue 25. Year 13. 30 Oct.-05 Nov. 2026

ক্রিপ্টো ইতিহাসে সর্ববৃহৎ চুরি, যেভাবে ২০ মিনিটে উধাও হলো বিলিয়ন বিলিয়ন ডলার

ক্রিপ্টো ইতিহাসে সর্ববৃহৎ চুরি, যেভাবে ২০ মিনিটে উধাও হলো বিলিয়ন বিলিয়ন ডলার

ঢাকা-রিয়াদ রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২৭২১ যাত্রী

ঢাকা-রিয়াদ রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২৭২১ যাত্রী

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top