|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলের বুকে ছুরিকাঘাত

মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলের বুকে ছুরিকাঘাত


প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ০৪ নভেম্বর ২০২৬:: কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে (৫২) ছুরিকাঘাত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আখতারুজ্জামান।

শাহরিয়ারের বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তাঁকে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে নেওয়া হয় তাঁকে ঢাকায়।

আখতারুজ্জামান রঞ্জন গতকাল রাতে ফেসবুক লাইভে এসে বলেন, গতকাল রাত ৮টার দিকে কটিয়াদী উপজেলার গচিহাটা গ্রামের নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন তাঁর ছেলে শাহরিয়ার। পার্শ্ববর্তী সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি ও যুবদলের কয়েকজন গিয়ে সম্মিলিতভাবে তাঁকে ছুরিকাঘাত করেন। তিনি এলাকার বিএনপির সংসদ সদস্য জালাল উদ্দীন ও কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দীলিপকে বিষয়টি জানিয়েছেন। তিনি বিষয়টি পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও কটিয়াদী থানার ওসি রফিকুল ইসলামকেও জানিয়েছেন। হামলাকারীদের নামধাম স্পষ্ট করে তাদের জানিয়েছেন বলেও উল্লেখ করেন আখতারুজ্জামান।

এই জামায়াত নেতা আরও জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে এখন জামায়াতের ওপর রাজনৈতিক আক্রমণ শুরু করা হয়েছে।

আখতারুজ্জামানের প্রতিষ্ঠিত গচিহাটা কলেজে আজ বৃহস্পতিবার সকালে নবীনবরণ অনুষ্ঠানে তাঁর ছেলে শাহরিয়ার জামানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। আগামীকাল শুক্রবার সকালে কটিয়াদী বাসস্ট্যান্ডে আখতারুজ্জামানকে উপজেলা জামায়াতের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

এদিকে কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দীলিপ বলেছেন, তাঁকে আখতারুজ্জামান ফোন করে ঘটনা জানিয়েছেন। তবে কারা করেছে, বুঝতে পারছেন না। তবে বৃহস্পতিবার সকালে এলাকায় গিয়ে খোঁজখবর নেবেন। দলের কারও বিষয়ে অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে কথা বলার জন্য পুলিশ সুপার মিজানুর রহমান ও কটিয়াদী থানার ওসি রফিকুল ইসলামকে একাধিকবার ফোন করলেও তারা ফোন ধরেননি।

কটিয়াদী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হামলার কারণও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে বক্তব্য জানতে পুলিশ সুপার মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

প্রচ্ছদ এর আরও খবর
যুক্তরাজ্য প্রবাসী শফি হত্যার দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা স্বজনদের

যুক্তরাজ্য প্রবাসী শফি হত্যার দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা স্বজনদের

নিউইয়র্ক টাইমস : সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে পলাতক শেখ হাসিনার সমর্থকরা

নিউইয়র্ক টাইমস : সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে পলাতক শেখ হাসিনার সমর্থকরা

আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ, অতীত কর্মকাণ্ড দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ

আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ, অতীত কর্মকাণ্ড দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ

মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী

মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম : পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম : পররাষ্ট্র মন্ত্রণালয়

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে

রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে

১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ

১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম

জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top