সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬
দেশ ডেস্ক, ১৪ নভেম্বর ২০২৬:: সাফ সেমিফাইনালে একাদশে দু’টি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। গত ম্যাচে ডিফেন্ডার সাদ উদ্দিন মারাত্মক আহত হন। তার পজিশনে অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়ার ওপরই ভরসা রেখেছেন কোচ ডুলি।
ভুটান ম্যাচে বাংলাদেশ জিতেছিল ইব্রাহিমের গোলে। তিনি বদলি নেমে চার মিনিটের মধ্যে গোল করেছিলেন। এতে শ্রীলঙ্কার ম্যাচে একাদশে ছিলেন। আজ আবার তিনি একাদশে জায়গা হারিয়েছেন। তার পরিবর্তে নাম্বার নাইন পজিশনে খেলবেন ফর্টিজের জাপানি বংশোদ্ভুত সুকি ইতোফুসা।
বাংলাদেশ দলে প্রথম একাদশে আটজন প্রবাসী ফুটবলার খেলছেন। ২০১৩ সালে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার মাধ্যমেই বাংলাদেশের ফুটবলে এই ধারা শুরু হয়েছিল। আজ সর্বোচ্চ আট জন খেললেও সেই জামাল একাদশের বাইরে।
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরি, কাজেম শাহ, সামিত সোম, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি ইতোফুসা।


