|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে

রাজধানীতে ‘ওপর থেকে’ ছোড়া ককটেল মাথায় পড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ঢামেকে


প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬

দেশ ডেস্ক, ২২ নভেম্বর ২০২৬:: রাজধানীর লক্ষ্মীবাজারে কবি নজরুল সরকারি কলেজের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে গুরুতর আহত হয়ে জাহাঙ্গীর আলম (৪৫) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মচারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বিস্ফোরকটি জাহাঙ্গীরের মাথার ওপর পড়ে সেখানেই বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছেন তাঁর বড় ভাই।

রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর হোসেন জানান, তাঁদের বাসা রাজধানীর লালবাগ আজিমপুরে সমাজকল্যাণ গলিতে। তাঁর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালির কাজ করেন। পাশাপাশি কবি নজরুল কলেজেও খণ্ডকালীন মালির কাজ করেন।

আলমগীর হোসেন আরও জানান, বিকেল সাড়ে ৫টার দিকে কাজ শেষ করে কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় হঠাৎ ওপর থেকে একটা ককটেল এসে জাহাঙ্গীরের মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। তাঁর মাথা আর চোখে গুরুতর জখম হয়েছে।

তবে কে বা কারা ও কোথা থেকে এটি নিক্ষেপ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তাঁরা।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ককটেলের আঘাতে আহত ওই ব্যক্তির মাথায় ও বাম চোখে আঘাত লেগেছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

প্রচ্ছদ এর আরও খবর
যুক্তরাজ্য প্রবাসী শফি হত্যার দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা স্বজনদের

যুক্তরাজ্য প্রবাসী শফি হত্যার দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা স্বজনদের

নিউইয়র্ক টাইমস : সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে পলাতক শেখ হাসিনার সমর্থকরা

নিউইয়র্ক টাইমস : সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে পলাতক শেখ হাসিনার সমর্থকরা

আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ, অতীত কর্মকাণ্ড দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ

আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ, অতীত কর্মকাণ্ড দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ

মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী

মালয়েশিয়ায় ৩৮ বাংলাদেশিসহ আটক ৫২ অভিবাসী

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম : পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম : পররাষ্ট্র মন্ত্রণালয়

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ

১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শোধরাতে হবে: নাহিদ ইসলাম

জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top