|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. কলকাতায় পুরস্কার পেলেন মুন্না

কলকাতায় পুরস্কার পেলেন মুন্না

প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৫

বিনোদন প্রতিনিধি,
1231
সম্প্রতি কলকাতার জ্ঞান মঞ্চতে বেশ জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গের যুবা সংস্কৃতি নিয়ে একমাত্র পুরস্কারের অনুষ্ঠান ৫ম বেঙ্গল ইয়ুথ পুরস্কার ২০১৫। এ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য আনন্দদিন ও পরিনিতা ম্যাগাজিনের প্রধান সম্পাদক বাশারুল ইসলাম মুন্নাকে সেরা সম্পাদক হিসেবে সম্মানিত করা হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও সংগঠনের সিইও রঞ্জিত ব্যানার্জির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বাশারুল মুন্না। টেলিভিশন, সিনেমা, মিউজিকসহ বিভিন্ন বিভাগে যুব তারকাদের এ সম্মান দেয়া হয়।
উল্লেখ্য, বাশারুল ইসলাম মুন্না ১৯৯৭ সালে সাপ্তাহিক দিকদিগন্ত পত্রিকা দিয়ে সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন। এরপর দৈনিক দেশবাংলা, দৈনিক শ্যামবাজার, আজকের কাগজ, দিনকাল, মুক্তকণ্ঠ পত্রিকায় কাজ করেন। ২০০৫ সালে তারা মিউজিকে বাংলাদেশের প্রধান হিসেবে কাজ শুরু করেন। এরপরে সংগীত বাংলা ও এনি বাংলাতে কাজ করেন। ২০০৪ সাল থেকে নিজের সম্পাদনায় আনন্দদিন ম্যাগাজিন বাংলাদেশে প্রকাশ করেন। পরবর্তীকালে আনন্দদিন ম্যাগাজিন ২০১৪ সালে কলকাতার লোকাল ম্যাগাজিন হিসেবে প্রকাশিত হলে মুন্না প্রধান সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে আনন্দদিন একমাত্র ম্যাগাজিন যে কলকাতার সিনে মহল নিয়ে কাজ করে চলেছেন। পাশাপাশি কলকাতা থেকে প্রকাশিত লাইফ স্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন পরিনিতার সম্পাদনা করছেন বাংলাদেশের তরুণ এ সাংবাদিক। উল্লেখ্য, বাশারুল ইসলাম মুন্না বাংলাদেশের একমাত্র সাংবাদিক যিনি কলকাতার নিয়মিত প্রকাশিত ম্যাগাজিনের সম্পাদনার দায়িত্ব পালন করছেন। পুরস্কার পেয়ে বাশারুল ইসলাম মুন্না কলকাতার সিনে জগতের সব মানুষকে ধন্যবাদ জানান, যারা তর প্রতি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

প্রচ্ছদ এর আরও খবর
বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১২ বাংলাদেশির মৃত্যু

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’

‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’

জুলাই আন্দোলনে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

জুলাই আন্দোলনে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top