|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যৌন নিপীড়নে শিকারদের সাথে দেখা করলেন পোপ

যৌন নিপীড়নে শিকারদের সাথে দেখা করলেন পোপ

প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৫

Generated by  IJG JPEG Library

Generated by IJG JPEG Library

যুক্তরাষ্ট্র সফরকালে শিশু যৌন নির্যাতনের শিকার একটি দলের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে প্রার্থনায় সামিল হয়েছেন পোপ ফ্রান্সিস। তাদের এ দুঃখে ‘ঈশ্বরও কাঁদে’ বলে সেখানে মন্তব্য করেন তিনি।

রবিবার ক্যাথলিক যাজকদের কাছে শিশুকালে যৌন নিপীড়নের শিকার ৫ জনের সঙ্গে দেখা করে পোপ এ ধরনের অপরাধে জড়িত যাজক ও বিশপদের জবাবদিহিতার আওতায় আনার অঙ্গীকার করেন। যুক্তরাষ্ট্রের রোমান ক্যাথলিক চার্চে শিশু যৌন নিপীড়নের একাধিক ঘটনার অভিযোগ উঠেছিল। এর মধ্যে ফিলাডেলফিয়ায় যাজকদের যৌন কেলেঙ্কারির ঘটনা প্রকাশিত হয়েছে সবচেয়ে বেশি।

যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে পোপ ফ্রান্সিস ফিলাডেলফিয়ায় বক্তব্য রাখেন। তিনি ছয় দিনের ঐতিহাসিক সফরের পর রবিবার রাতে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। সফরকালে তিনি অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও যাজকদের শিশু যৌন নির্যাতনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেন।

তার আগমন উপলক্ষে ফিলাডেলফিয়ায় এক বিশাল গণজমায়েতের সৃষ্টি হয়। বেঞ্জামিন ফ্রাংকলিন পার্কওয়েতে হাজার হাজার মানুষের সমাবেশে মানুষে মানুষে ঐক্য ও পরিবারের প্রতি ভালোবাসার আহবান জানান পোপ ফ্রান্সিস।

পোপ রোমে যৌন নিপীড়নের শিকার হওয়াদের সঙ্গে এর আগে দেখা করলেও বিদেশ সফরকালে এই প্রথম নিপীড়িতদের সঙ্গে দেখা করলেন। এ দলের তিনজন নারী ও দুইজন পুরুষ। তারা ছোটসময় চার্চের যাজক, পরিবারের সদস্য এমনকি শিক্ষকের কাছে যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে এক বিবৃতিতে জানান ফাদার ফেডেরিকো লোম্বার্ডি।

ভ্যাটিকানে শিশু যৌন নিপীড়নের অভিযোগ সামাল দেয়ার বিষয়টি নিয়ে অনেকেই ক্ষুব্ধ। তাই পোপ এবার যুক্তরাষ্ট্র সফরকালে যৌন নিপীড়নের শিকার হওয়াদেরকে নতুন করে ন্যায়বিচার দেয়ার আশ্বাস দিলেন। তিনি দোষীদের শাস্তি নিশ্চিত করা এবং চার্চ এবং সমাজেও এ অপরাধ কার্যকরভাবে প্রতিহত করার আশ্বাস দেন। সফরকালে পোপ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও ওয়াশিংটনে কংগ্রেস ও নিউইয়র্কে জাতিসংঘে ভাষণ দেন।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top