|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. কুন্দুজে হাসপাতালে মার্কিন বিমান হামলা: নিহত ১৬

কুন্দুজে হাসপাতালে মার্কিন বিমান হামলা: নিহত ১৬

প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫

1450
তালেবানের দখলে যাওয়া আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি হাসপাতালে শনিবার মার্কিন বিমানগুলো বোমা বর্ষণ করেছে। এতে হাসপাতাল ভবন বিধ্বস্ত হয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। প্রায় এক ঘণ্টা ধরে হাসপাতালটির ওপর বোমা বর্ষণ করা হয়। খবর- রয়টার্সের।

২০০১ সালে ক্ষমতা থেকে উৎখাতের পর প্রথমবারের মতো আফগানিস্তানের কোন প্রধান শহর তালেবান জঙ্গিদের দখলে এসেছে। একে বর্তমান আফগান সরকারের বড় ব্যর্থতা বলে মনে করা হচ্ছে।

দাতব্য চিকিৎসা সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) হাসপাতালটি পরিচালনা করছিল। শুক্রবার দিবাগত রাত ২ টায় হামলার পর থেকে ৩০ জন কর্মী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে এমএসএফ। হাসপাতালটিতে তখন ১০৫ জন রোগী ছিলেন। টেলিগ্রাফ অনলাইনের খবরে জানানো হয়েছে, মার্কিন বিমান বাহিনী এই হামলা চালায়।
এ বিষয়ে এক বিবৃতিতে ন্যাটো জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের বাহিনীগুলো কুন্দুজ শহরে হুমকির মুখে পড়ে রাত সোয়া ২টায় (স্থানীয় সময়) বিমান হামলা চালায়। এতে নিকটবর্তী একটি চিকিৎসা স্থাপনার অনিচ্ছাকৃত ক্ষতি হয়ে থাকতে পারে।’

কুন্দুজের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ ধরে তালেবান ও আফগান বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। তালেবান জঙ্গিরা সোমবার আফগানিস্তানের এই উত্তরাঞ্চলীয় নগরীতে ঢুকে পড়ার পর লড়াই শুরু হয়। শহরটির বিমানবন্দর ছাড়া আর সব এলাকাই তালেবানদের নিয়ন্ত্রণে রয়েছে।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top