|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বিপিএল টিকেটের সর্বনিম্ন মূল্য ২শত টাকা

বিপিএল টিকেটের সর্বনিম্ন মূল্য ২শত টাকা


প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৫

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ ১০ হাজার থেকে শুরু করে এক হাজার ও ৫০০ টাকা মূল্যের টিকিটেরও ব্যবস্থা করা হয়েছে। এক টিকিটে দেখা যাবে দুটি ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বিসিবি। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন প্রথম খেলা শুরু হবে দুপুর দুইটায় আর দ্বিতীয়টি শুরু হবে ছয়টা ৪৫ মিনিটে। এবারের আসরে খেলোয়াড়দের নিলাম ( প্লেয়ার বাই চয়েজ) অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। নিলামে ১৯৬ জন বিদেশি ও ১২২ জন দেশি ক্রিকেটারের মধ্য থেকে ছয়টি দল তাদের খেলোয়াড় বাছাই করতে পারবে। ক্রিকেটারদের রাখা হয়েছে বিভিন্ন গ্রেডে। প্রতিটি গ্রেডের জন্য আলাদা দামও নির্ধারণ করে দিয়েছে বিসিবি।

তবে ছয় আইকন খেলোয়াড়ের দল নির্ধারণ করবে বিসিবিই। খেলোয়াড় কেনার পদ্ধতি প্লেয়ার বাই চয়েজ হলেও বিসিবি কয়েকজন ক্রিকেটারের জন্য নিয়ম শিথিল করেছে। এজন্যই নিলামের আগে ক্রিস গেইল বরিশাল দলে যাওয়ার সুযোগ পেয়েছেন। আগের দুটি আসরে ঢাকা গ্ল্যাডিয়েটসের্র হয়ে খেলা শহীদ আফ্রিদি এবার খেলবেন সিলেটের হয়ে। লংকান ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারা থাকবেন ঢাকা ডায়নামাইটসে। এছাড়া তিলকারত্নে দিলশান চট্টগ্রামে, শোয়েব মালিক কুমিল্লায় ও থিসারা পেরেরা খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।

এবার আসরের সেমিফাইনাল আইপিএলের আদলে হবে। পয়েন্ট টেবিলে গ্রুপের প্রথম এবং দ্বিতীয় দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে। জয়ী দল পাবে ফাইনালের ছাড়পত্র। অন্যদিকে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে কোয়ালিফায়ার ম্যাচ। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে প্রথম সেমিফাইনালে হেরে যাওয়া দল। দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলটি পাবে ফাইনালের ছাড়পত্র।আগামী ২০ নভেম্বর হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। খেলা শুরু হবে ২২ নভেম্বর। তৃতীয় আসরের ফাইনাল হবে ১৫ ডিসেম্বর। এবারের আসরের খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। টুর্নামেন্টের শুরু ও ফাইনাল হবে ঢাকায়। প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। খবর-ইত্তেফাক

1444983907_bpl-696x458

প্রচ্ছদ এর আরও খবর
বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে

প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১২ বাংলাদেশির মৃত্যু

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’

‘সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি’

জুলাই আন্দোলনে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

জুলাই আন্দোলনে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top