|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে সিপিবি

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে সিপিবি

প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৫

2005
দেশের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক কাস্তে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় জানানো হয়েছে। ডিসেম্বরে পৌরসভা নির্বাচন ও মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বলে বলা হয়েছে। এ সব নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণের বিধানও করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দেশে নির্বাচন ব্যবস্থাকে জিয়া ও এরশাদের শাসনকালের মত পুনরায় কার্যত এক ধরনের প্রহসনে পরিণত করা হয়েছে। টাকার খেলা, পেশীশক্তি ও হোন্ডা-গুন্ডার দাপট, প্রশাসনিক কারসাজি, সাম্প্রদায়িক ধুম্রজাল ইত্যাদি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের পথে প্রধান অন্তরায়। আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী সংস্কারের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়ে জনমত সংগঠিত করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, দেশের সংবিধানে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ এবং সেই লক্ষ্যে প্রতিটি স্তরের স্থানীয় সরকারকে নিজ নিজ এখতিয়ারের মধ্যে পরিপূর্ণ স্বাধীনতা প্রদান ও পূর্ণ ক্ষমতায়নের নির্দেশনা আছে। কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থাকে মন্ত্রণালয় ও এমপি দ্বারা নিয়ন্ত্রিত করার পথ অনুসরণ করা হচ্ছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ইত্যাদি সংস্থার প্রকৃত ক্ষমতায়নের দাবিটি সোচ্চার করা এবং তার পক্ষে জনগণের ম্যান্ডেট গ্রহণে প্রয়াসী হতে হবে।

প্রচ্ছদ এর আরও খবর
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top