|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আড়াই বছর পর অপহৃত মা-মেয়ে উদ্ধার

আড়াই বছর পর অপহৃত মা-মেয়ে উদ্ধার

প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৫

2007
রংপুর থেকে অপহৃত মা মাহফুজা বেগম ও তার শিশুকন্যা জেরিনকে দীর্ঘ আড়াই বছর পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ দুপুরে রংপুর পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রংপুর বিভাগীয় পিবিআইয়ের পুলিশ সুপার মো. হুমায়ুন কবীর। তিনি বলেন, ২০১৩ সালের ৪ঠা মার্চ রংপুরের কাউনিয়া উপজেলার তালুক শাহবাজ গ্রাম থেকে মনিরুজ্জামান ও তার লোকজন অস্ত্রের মুখে একই এলাকার সামসুল হকের মেয়ে মাহফুজা বেগম ও তার নাতনি জেরিনকে অপহরণ করে। এ ঘটনায় অপহৃত মাহফুজার বড় ভাই জহুরুল হক কাউনিয়া থানায় একটি গুমের মামলা করেন। মামলাটি দায়ের করার পর কাউনিয়া থানা পুলিশ দীর্ঘদিন অনুসন্ধান চালিয়েও ভিকটিমদের উদ্ধার করতে পারেনি। পরে আদালত মামলাটি তদন্তের ভার পিবিআইয়ের ওপর ন্যস্ত করে। অবশেষে ছয় মাস অনুসন্ধান চালিয়ে রোববার রাতে নারায়ণগঞ্জ থেকে অপহৃত মাহফুজা বেগম ও তার শিশুকন্যা জেরিনকে উদ্ধার করে পিবিআই। তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
তিনি বলেন, উদ্ধার অভিযান পরিচালনা করার সময় ওই বাড়িতে কাউকেই পাওয়া যায়নি। তবে কি কারণে কারা তাদের অপহরণ করে আটক করে রেখেছিল, সে ব্যাপারে অপহৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে রংপুর জেলা পিবিআইয়ের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top