|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সৌদি জোটের শর্ত অবাস্তব : কাতার

সৌদি জোটের শর্ত অবাস্তব : কাতার

প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৭

দেশ ডেস্ক: সৌদি আরব নেতৃত্বাধীন চার দেশের বেঁধে দেয়া ১৩ শর্তের জবাব পাওয়ার পর সৌদি জোট বলছে, কাতার যথাসময়ে এর জবাব পাবে। এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সম্পর্ক পুনর্স্থাপনে দোহাকে যেসব শর্ত দেয়া হয়েছে তা অবাস্তব এবং মানার মতো নয়।

গত ৫ জুন সৌদি আরব ও এর মিত্র দেশগুলো উপসাগরীয় প্রতিবেশি কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়। এর জেরে গত দশকের মধ্যে নজিরবিহীন কূটনৈতিক সংকট দেখা দেয় মধ্যপ্রাচ্যে।

কাতারে বিরুদ্ধে চরমপন্থা সমর্থন ও সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ঘণিষ্ঠতার অভিযোগ আনা হয়। তবে কাতার এ অভিযোগ প্রত্যাখান করে আসছে। ওই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনায় উদ্বেগ দেখা দেয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও। বিশ্ব বাজারে সর্বোচ্চ জ্বালানি সরবরাহ হয় মধ্যপ্রাচ্য থেকে।

সৌদি আরব ও এর মিত্র দেশগুলোর বেঁধে দেয়া ১৩ দফা শর্তের জবাব দিয়েছে কাতার। সন্ত্রাসবাদে অর্থায়ন ও ইরান ঘনিষ্ঠতার অভিযোগসহ ওই ১৩ শর্তের জবাবের জন্য কাতারকে ১০ দিনের সময় দেয়া হয়েছিল। রোববার সেই সময় শেষ হওয়ার পর কাতারের অবস্থান জানাতে সৌদি নেতৃত্বাধীন সম্পর্কচ্ছেদকারী দেশগুলো দোহাকে আরও ৪৮ ঘণ্টার অতিরিক্ত সময় দেয়।

পরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি কুয়েতে সংক্ষিপ্ত সফরে গিয়ে ১৩ শর্তের জবাব হস্তান্তর করেন। কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন ৪টি দেশের কূটনৈতিক সম্পর্কচ্ছেদের জেরে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কুয়েত। বুধবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যথাসময়েই জবাব পাবে কাতার।

এদিকে, মঙ্গলবার দোহায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েলের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা সন্ত্রাসবাদের বিষয় নয়। এটা বাক স্বাধীনতা বন্ধের বিষয়ে কথা বলছে।

সৌদি জোটের দেয়া ১৩ দফা শর্তের অন্যতম হচ্ছে মিসরের নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সমর্থন দেয়া থেকে বিরত থাকতে হবে দোহাকে। একই সঙ্গে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-জাজিরার সম্প্রচার বন্ধ, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনা এবং দোহায় তুরস্কের যে সামরিক ঘাঁটি আছে তা বন্ধ করতে হবে।

প্রচ্ছদ এর আরও খবর
৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : আনোয়ারুজ্জামানের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মা ম লা

৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : আনোয়ারুজ্জামানের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মা ম লা

জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর

৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে কী করতে হবে, জানালেন বিশেষজ্ঞরা

আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে কী করতে হবে, জানালেন বিশেষজ্ঞরা

মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

জার্মান তরুণের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরার সন্ধান এখনও মেলেনি

জার্মান তরুণের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরার সন্ধান এখনও মেলেনি

পানির ন্যায্য হিস্যায় কোনো ছাড় নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যায় কোনো ছাড় নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top