|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. ৬ মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিত হচ্ছে ফোর্ড স্কয়ার মসজিদের নতুন ভবন : কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা

৬ মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিত হচ্ছে ফোর্ড স্কয়ার মসজিদের নতুন ভবন : কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা

প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৭

দেশ রিপোর্ট : ৬ মিলিয়ন পাউন্ড ব্যয়ে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় অবস্থিত ফোর্ড স্কয়ার এশা’আতুল ইসলাম মস্ক, মাদ্রাসা এবং কালচারাল সেন্টারের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। সেন্টারের নিজস্ব ফান্ডে ২ মিলিয়ন পাউন্ড আছে। আরো দরকার ৪ মিলিয়ন পাউন্ড। চারতলা বিশিষ্ট এই ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে সেখানে একসাথে নামাজ পড়তে পারবেন প্রায় ৪ হাজার মুসল্লি। এছাড়াও মা-বোনদের জন্য নামায, দ্বিনী শিক্ষা, স্কুল মাদ্রাসার জন্য প্রয়োজনীয় শ্রেণী কক্ষ, কমিউনিটি ও সমাজের জন্য বিভিন্ন কল্যাণমুখি প্রজেক্ট পরিচালিত হবে। গত গত ১৪ জুলাই শুক্রবার মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এশাআতুল ইসলাম মস্ক, মাদ্রাসা, কালচালার সেন্টারের চেয়ারম্যান মাওলানা তহুর উদ্দিন, সেক্রেটারি হাফিজ মাওলানা শামসুল হক, লন্ডন ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাদি মামুন, ইংরেজি শিক্ষক মাবরুর আহমদ ও এশাআতুল ইসলাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা এনাম উদ্দিন, মসজিদের ডেপুটি ইমাম সাদিকুর রহমান। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত ২২ ফেব্রুয়ারি থেকে ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ৯ লাখ পাউন্ড ব্যয় হয়েছে। বাকি অর্থের সংকুলান করতে কমিউনিটির দানশীল মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৮৩ সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। মুসলিম ছেলেদের জন্য ১৯৯৯ সালে লন্ডন ইসলামিক স্কুল নামে ন্যাশনাল কারিকুলামসহ সেকেন্ডারি স্কুল ও পুর্নাঙ্গ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। অফস্টেড কর্তৃক একটি উন্নতমানের স্কুল হিসাবে স্বীকৃতি পেয়েছে লন্ডন ইসলামিক স্কুল। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ক্যাবল স্ট্রীটের খালি জায়গার উপর চারতলা ভবন ও বর্তমান মসজিদ ভবনের সাথে সংযোগ সাধন ও উপরে লফট নির্মাণের প্লানিং পারমিশন দিয়ে তিন বছরের সময় বেধে দিয়েছে কাউন্সিল। এই সময়ের মধ্যে নতুন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। তাই ৬ মিলিয়ন পাউণ্ড নির্মাণ ব্যয় সংকুলানে কমিউনিটির সর্বস্তরের মানুষ এগিয়ে আসবেন বলে আমরা আশাবাদী।

কমিউনিটি এর আরও খবর
সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : অর্থ ফিরে পাওয়া যায়, সময় কখনো ফিরে আসেনা

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : অর্থ ফিরে পাওয়া যায়, সময় কখনো ফিরে আসেনা

আইডিয়া স্টোর লার্নিং লার্নার অ্যাওয়ার্ডসে অনুপ্রেরণার জয়

আইডিয়া স্টোর লার্নিং লার্নার অ্যাওয়ার্ডসে অনুপ্রেরণার জয়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top