|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ৬ আগস্ট ২০২৬: যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর উদ্যোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানের সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ আগস্ট রাতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডের একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া বিএনপির সাবেক নেতা জসিম উদ্দিন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওলিউর রহমান চৌধুরী ফাহিম।

সভায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন মাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও কমিউনিটি সংগঠক কে এম আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব খসরুজ্জামান খসরু, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ এবং কুলাউড়া কলেজের সাবেক ভিপি আব্দুল মোহিত সুহেল।

স্বাগত বক্তব্য দেন যুবনেতা জিয়াউল হক জিয়া। এছাড়া বক্তব্য রাখেন তাজুল ইসলাম, নুরুল ইসলাম এমবিই, কমর উদ্দিন জামাল, ফখরুল ইসলাম বাদল, এম এ মুকিত, আহবাব হোসেন বাপ্পী, আকমল হোসেন, আব্দুল করিম নিপু, আজিম উদ্দিন, মিনহাজুল আলম মামুন, ফারহান চৌধুরী এবং সাংবাদিক মিনহাজসহ আরও অনেকে।

বক্তারা বলেন, যুক্তরাজ্য ও ইউরোপে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে মাহিদুর রহমানের দীর্ঘদিনের ত্যাগ, নেতৃত্ব ও সাংগঠনিক অবদান অনন্য। তাঁদের ভাষ্য, তিনি সারা জীবন বিএনপির জন্য কাজ করেছেন, কিন্তু বিনিময়ে পেয়েছেন মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। একজন সজ্জন, বন্ধুবৎসল ও পরোপকারী ব্যক্তি হিসেবে তিনি সর্বমহলে পরিচিত।

বক্তারা আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহচর হিসেবে মাহিদুর রহমান দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তাঁকে সম্মান ও মূল্যায়ন করেন। এ কারণে ভবিষ্যতে তাঁকে মন্ত্রী হিসেবে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সভায় কুলাউড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন ও জনভোগান্তির বিষয়ও তুলে ধরা হয়। এসব সমস্যা সমাধানে মাহিদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত বক্তারা।

অনুষ্ঠানের শেষে বিপুলসংখ্যক প্রবাসী কুলাউড়াবাসীর উপস্থিতিতে মাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

ইউকে এর আরও খবর
লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top