|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. রহিমের জরাজীর্ণ শরীর আর মলিন মুখ জুড়ে কেবল বাঁচার আকুতি

রহিমের জরাজীর্ণ শরীর আর মলিন মুখ জুড়ে কেবল বাঁচার আকুতি


প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৭

দেলোয়ার হোসাইন, সিলেট থেকে: মৃত্যু অবধারিত সত্য। এর চেয়ে বড় সত্য পৃথিবীতে আর নেই। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের রাজপুর (কুমারপাড়া) গ্রামের মৃত আতর আলীর ছেলে সাজেদুল করিম রহিম মৃত্যু পথযাত্রী এক যুবকের নাম। দু’টি বিকল কিডনি নিয়ে পৃথিবীর আলো বাতাস থেকে তিনি দিনদিন হেলে পড়ছেন। রহিমের চিকিৎসায় এ পর্যন্ত বেশ কয়েক লাখ টাকা খরচ হয়ে গেছে। বর্তমানে ডায়ালাইসিস করে কোন মতে বেঁচে আছেন রহিম। ডায়ালাইসিস করতে প্রতি সপ্তাহে ১০ হাজার টাকা খরচ হয়। প্রতিনিয়ত ডায়ালাইসিস করতে করতে রহিমের হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। যা অপারেশন করতে ৬০/৭০ হাজার টাকা খরচ হয়েছে। সেই টগবগে যুবক রহিমের এখনকার জরাজীর্ণ শরীর আর মলিন মুখ জুড়ে কেবল বাঁচার আকুতি।

বেশ ভালোই চলছিলো রহিমের সংসার। আবুধাবিতে একটি কোম্পানীতে চাকরি করতেন রহিম। গত বছরের আগস্টে ছুটিতে দেশে আসলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান রহিমের দু’টি কিডনি ড্যামেজড। কিডনি প্রতিস্থাপন ছাড়া আর কোন বিকল্প নেই। কিডনি প্রতিস্থাপন দেশে করা সম্ভব না হওয়ায় ভারত বা অন্য কোন দেশে গিয়ে কিডনি প্রতিস্থাপন করতে হবে।
কর্তব্যরত চিকিৎসদের মতামত অনুযায়ী রহিমের কিডনি প্রতিস্থাপন করতে খরচ পড়বে ১৫ লাখ টাকা। সবচেয়ে আশার সংবাদ হলো রহিমের জন্য ইতিমধ্যে একটি কিডনি পাওয়া গেছে। কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা খরচ মেটাতে পারছেন না রহিমের নিঃস্ব ও ঋণগ্রস্থ পরিবারের সদস্যরা। তাই রহিমের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সাহায্য কামনা করেছেন তাঁর পরিবার, বৃদ্ধা মা ও আত্মীয় স্বজন।

‘চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট উত্তর শাহবাজপুর’ রহিমের পাশে দাঁড়িয়ে তার চিকিৎসার প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে সর্বাত্মক চেষ্টা করছে। এ ব্যাপারে ট্রাস্টের সভাপতি ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন বলেন, আমরা রহিমের চিকিৎসার প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশে এবং দেশের বাহিরে অবস্থানরত প্রবাসীদের সাথে যোগাযোগ করছি। আশা করছি আমার তার চিকিৎসার প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে পারবো। তিনি সমাজের বিত্তশালী ও হৃদয়বান দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

আসুন অসুস্থ মানুষটার পাশে দাঁড়াই। আমরা যে যার অবস্থান থেকে এগিয়ে আসলে রহিমের মুখে আবার হাসি ফুটবে…

সাহায্য পাঠানোর ঠিকানা-
চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট উত্তর শাহবাজপুর
হিসাব নং 58180020002253
সোনালী ব্যাংক, শাহবাজপুর শাখা, বড়লেখা, মৌলভীবাজার।
মোবাইল: 01798 418160 (আহমদ জুবায়ের লিটন, চেয়ারম্যান- ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ)।

প্রচ্ছদ এর আরও খবর
তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার

তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার

সিলেট এয়ারপোর্ট সড়কে প্রাণ গেল মা-মেয়ের

সিলেট এয়ারপোর্ট সড়কে প্রাণ গেল মা-মেয়ের

দিল্লিজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী আটক

দিল্লিজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী আটক

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

রবীন্দ্রনাথের ছবিতে কালি মাখতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াসসহ আটক ৪

রবীন্দ্রনাথের ছবিতে কালি মাখতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াসসহ আটক ৪

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top