|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. জঙ্গি সন্দেহে ভারতে এক বাংলাদেশী গ্রেপ্তার

জঙ্গি সন্দেহে ভারতে এক বাংলাদেশী গ্রেপ্তার


প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০১৭

দেশ ডেস্ক: ভারতের মুজাফফরনগর থেকে জঙ্গি সন্দেহে আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশের সন্ত্রাস বিরোধী স্কোয়াড (এটিএস)। রোববার সকালে মুজাফফরনগর জেলার কুটিসারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভুয়া আইডি তৈরিতে ব্যবহৃত গ্রাম প্রধান, জেলা নির্বাচন অফিসার ও প্রশাসনের অন্যান্য কর্তৃপক্ষের ভুয়া স্ট্যাম্প। পরে এ বিষয়ে বিবৃতি দিয়েছে এটিএস। তাতে বলা হয়েছে, গ্রেপ্তার করা আবদুল্লাহর মূল বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। তিনি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সঙ্গে যুক্ত। ২০১১ সাল থেকে ওই এলাকায় অবস্থান করছিলেন আবদুল্লাহ। এ সময়ে তিনি ঘন ঘন যাতায়াত করতেন সাহারানপুর ও দেওবন্দে।

জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ জানিয়েছেন, তার প্রধান কাজ ছিল ভুয়া আধার কার্ড ও অন্যান্য ডকুমেন্ট তৈরি করে ভারতে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের পুনর্বাসন করা। তার সন্ধান পাওয়ার পর ওই অঞ্চল ও এর আশপাশের বিভিন্ন এলাকায় গুপ্ত অবস্থায় সক্রিয় থাকা আরও জঙ্গির সন্ধানে নেমেছে পুলিশ। এতে নেতৃত্ব দিচ্ছেন সাহারানপুর রেঞ্জের ডিআইজি। তার সঙ্গে আছেন সাহারানপুর, মুজাফফরনগর ও শ্যামলি জেলার পুলিশ। টেরোরিজম, রিসার্চ অ্যান্ড এনালাইসিস কনসোর্টিয়াম (টিআরএসি) প্রদত্ত তথ্যে বলা হয়েছে, আনসারুল্লাহ বাংলা টিম হলো আল কায়েদার আদর্শে উদ্বুদ্ধ বাংলাদেশের ইসলামপন্থি উগ্র গ্রুপ। তাদের লক্ষ্য হলো বাংলাদেশের যুব শ্রেণিকে মৌলবাদী করে তোলা। স্থানীয় পর্যায়ে জিহাদে সক্রিয় করা। বাংলাদেশের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নেয়া। টিআরএসি’র ওয়েবসাইট অনুযায়ী, এই গ্রুপটি জিহাদি আদর্শ প্রচার ও সন্ত্রাসী হামলার দিকনির্দেশনামুলক প্রশিক্ষণে ব্যাপকভাবে ব্যবহার করে সাইবার স্পেস বা ইন্টারনেট। এ ছাড়া আনসারুল্লাহ বাংলা টিম তাদের আদর্শ প্রচারের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানও ব্যবহার করে। একটি মসজিদ থেকে জিহাদি আদর্শ ছড়িয়ে দেয়ার অভিযোগে ২০১৩ সালের ১২ই আগস্ট আনসারুল্লাহ বাংলা টিমের নেতা মুফতি জসিমুদ্দিন রহমানিকে বরগুনা থেকে ৩০ সদস্যসহ গ্রেপ্তার করে বাংলাদেশ কর্তৃপক্ষ।

 

প্রচ্ছদ এর আরও খবর
তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার

তামাবিলে প্রবাসীকল্যাণ মন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার

সিলেট এয়ারপোর্ট সড়কে প্রাণ গেল মা-মেয়ের

সিলেট এয়ারপোর্ট সড়কে প্রাণ গেল মা-মেয়ের

দিল্লিজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী আটক

দিল্লিজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী আটক

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

রবীন্দ্রনাথের ছবিতে কালি মাখতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াসসহ আটক ৪

রবীন্দ্রনাথের ছবিতে কালি মাখতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াসসহ আটক ৪

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top