|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সাবমেরিন ভিত্তিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

সাবমেরিন ভিত্তিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৭

দেশ ডেস্ক: উত্তর কোরিয়া সাবমেরিনভিত্তিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এমনটা বলা হয়েছে স্যাটেলাইটে পাওয়া বিভিন্ন ছবিতে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ও গোয়েন্দা সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ জোসেফ বারমুদেজ এ কথাগুলো বলেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এতে বলা হয়, বারমুদেজ এ সংক্রান্ত স্যাটেলাইটে পাওয়া ছবিগুলো পোস্ট করেছেন জন হপকিন্স ইউনিভার্সিটির ইউএস-কোরিয়া ইন্সটিটিউটের ‘৩৮ নর্থ’ ব্লগে। ততে দেখানো হয়েছে, উত্তর কোরিয়া সাবমেরিন চালিত ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত। তিনি বলেন, বাণিজ্যিক স্যাটেলাইটে সম্প্রতি পাওয়া কিছু ছবি দেখে এমন আশঙ্কার কথা বলা যায়। বলা যায়, উত্তর কোরিয়া সমুদ্রভিত্তিক পারমাণবিক অস্ত্র তৈরি করেছে বা করছে। তিনি আরো বলেন, মায়াংডোতে নৌবাহিনীর শিপইয়ার্ড ও সাবমেরিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বিষয়ক কর্মতৎপরতা দেখা গেছে।

এ থেকে বোঝা যায়, উত্তর কোরিয়া সমুদ্রে ধারাবাহিকভাবে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে পারে। তারা এ সংক্রান্ত প্রযুক্তি আধুনিকায়ন করেছে। উল্লেখ্য, উত্তর কোরিয়ার হাতে সাবমেরিনভিত্তিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এর নাম পুকগুকসং-১। এটি ২০১৬ সালে প্রথমবার সফলভাবে পরীক্ষা করা হয়। এটি জাপানের দিকে ৫০০ কিলোমিটার দূরত্বে উড়ে গিয়েছিল। তখন বলা হয়েছিল, এটি দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত করা সম্ভব।

প্রচ্ছদ এর আরও খবর
ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : শিশু বয়স থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞানার্জনের কোনো শেষ নেই

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : শিশু বয়স থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞানার্জনের কোনো শেষ নেই

৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : আনোয়ারুজ্জামানের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মা ম লা

৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : আনোয়ারুজ্জামানের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মা ম লা

জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর

৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে কী করতে হবে, জানালেন বিশেষজ্ঞরা

আ.লীগকে রাজনীতিতে ফিরতে হলে কী করতে হবে, জানালেন বিশেষজ্ঞরা

মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

জার্মান তরুণের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরার সন্ধান এখনও মেলেনি

জার্মান তরুণের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরার সন্ধান এখনও মেলেনি

পানির ন্যায্য হিস্যায় কোনো ছাড় নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যায় কোনো ছাড় নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top