|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. স্বাস্থ্য
  3. রক্ত পরিষ্কার করে যেসব খাবার

রক্ত পরিষ্কার করে যেসব খাবার


প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০১৮

দেশ ডেস্ক: রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের দেহের অন্যতম উপাদান হল রক্ত। এই রক্ত বিভিন্নভাবে দূষিত হয়ে থাকে। সাধারণত খাবার, বায়ু, পরিবেশ ইত্যাদির কারণে রক্ত দূষিত হয়। যদি রক্তে কোন জীবাণু আক্রান্ত হয়, তাহলে তা সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়তে পারে। তাই রক্ত সুস্থ রাখার প্রয়োজন পড়ে। রক্ত থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে কিছু খাবার। আসুন জেনে নেওয়া যাক- সেইসব উপকারী খাবার সম্পর্কে যা আপনার রক্ত পরিষ্কার করবে।

রসুন: আভ্যন্তরীণ প্যারাসাইট এবং ভাইরাস আপনার শরীর থেকে বিশেষত রক্ত এবং অন্ত্র থেকে দূর করতে পারদর্শী রসূন। এর অ্যান্টি ক্যান্সার এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে এবং সংক্রামণ প্রতিরোধ করে থাকে।

লেবু: লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি, প্যাকটিন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে। এটি দূষিত রক্ত দূর করতে সাহায্য করে। সকালে নাস্তা খাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে নিন। এটি খালি পেটে পান করুন। এটি পেটের মেদ কমানোর সাথে সাথে রক্ত পরিষ্কার করবে।

অ্যাভোকাডো: নানা পুষ্টিগুণ সম্পূর্ণ এবং কোলেস্টেরল কমিয়ে দিতে অ্যাভোকাডোর ভূমিকা রয়েছে। ধমনীতে অনেক সময় ব্লক তৈরি হয় তা দূর করে দিতেও বেশ কার্যকর এ ফলটি। এছাড়া এতে গ্লুটাথিয়ন নামক উপাদান রয়েছে যা লিভারকে বিষাক্ত পদার্থ মুক্ত রাখতে সাহায্য করে।

ব্রকলি: রক্ত থেকে ক্ষতিকর টক্সিন পদার্থ দূর করতে ব্রকলি বেশ পরিচিত একটি খাবার। এতে ভিটামিন সি, ক্যালসিয়াম, ভিটামিন কে, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস রয়েছে। প্রতিদিনের খাদ্য তালিকায় ব্রকলি রাখার চেষ্টা করুন।

বিট: অ্যান্টি অক্সিডেন্ট এবং নানা পুষ্টিগুণ সম্পূর্ণ এই সবজিটি রোগ জীবাণু থেকে শরীরকে রক্ষা করে থাকে। এবং রক্ত থেকে টক্সিন দূর করে লিভারকে সুস্থ রাখে। শুধু তাই নয় বিট রক্ত স্বল্পতাও দূর করে থাকে।

লেটুস পাতা: সালাদের পরিচিত উপাদান লেটুস। এটি দেহে রক্ত প্রবাহ বৃদ্ধি করে। সালাদ কিংবা স্মুদিতে লেটুস পাতা যোগ করুন।

স্বাস্থ্য এর আরও খবর
আপনার স্থানীয় ফার্মাসিস্টই হতে পারেন আপনার প্রথম স্বাস্থ্য পরামর্শদাতা

আপনার স্থানীয় ফার্মাসিস্টই হতে পারেন আপনার প্রথম স্বাস্থ্য পরামর্শদাতা

স্তন স্ক্রিনিং অ্যাপয়েন্টমেন্টে অংশগ্রহণ আপনার জীবন বাঁচাতে পারে

স্তন স্ক্রিনিং অ্যাপয়েন্টমেন্টে অংশগ্রহণ আপনার জীবন বাঁচাতে পারে

জিপি সার্জারিগুলো যেভাবে সেবার মান উন্নত করছে

জিপি সার্জারিগুলো যেভাবে সেবার মান উন্নত করছে

টিকা যেভাবে শিশুদের সুরক্ষা দেয়

টিকা যেভাবে শিশুদের সুরক্ষা দেয়

দৈনিক আট গ্লাস পানির প্রয়োজন নেই

দৈনিক আট গ্লাস পানির প্রয়োজন নেই

সেলফিতে বাড়ে মানসিক সমস্যা!

সেলফিতে বাড়ে মানসিক সমস্যা!

ডায়াবেটিস থেকে রক্ষা পেতে যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত

ডায়াবেটিস থেকে রক্ষা পেতে যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত

ক্যান্সার রোধ করতে খান কাঁকরোল

ক্যান্সার রোধ করতে খান কাঁকরোল

হার্টের রোগিদের জন্য সুখবর

হার্টের রোগিদের জন্য সুখবর

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top