|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. ব্রিটিশ-বাংলাদেশী কার্গো এজেন্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রিটিশ-বাংলাদেশী কার্গো এজেন্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০১৮

ব্রিটিশ-বাংলাদেশী কার্গো এজেন্ট এসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার মাহফিল গত ২৮ মে সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চেয়ারম্যান, ব্রিটেনের খ্যাতনামা কার্গো প্রতিষ্ঠান জেএমজি এয়ার কার্গোর স্বত্বাধিকারী মনির আহমেদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি দেওয়ান রবের পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ার লাইন্স-এর জেনারেল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) আতিক রহমান চিশতি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ার লাইন্স-এর কান্ট্রি ম্যানেজার (ইউকে এন্ড আয়ার) মুহাম্মদ শফিকুল ইসলাম, চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমেদ ফয়সল চৌধুরী সোহেব, সাপ্তাহিক সুরমার সম্পাদক আহমেদ ময়েজ, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, সাপ্তাহিক জনমতের বার্তা সম্পাদক মুসলেহ উদ্দিন, খ্যাতনামা ট্রাভেল ব্যবসায়ী হিলসাইড ট্রাভেলস এর সত্ত্বাধিকারী হেলাল খান, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেস এন্ড পাবলসিটি সেক্রেটারি আবুল কালাম আজাদ।

বক্তারা বলেন, কার্গো এখন একটি শিল্পের নাম আর এ শিল্পকে আগামীদের জন্য একটি জনবান্ধব ব্যবসা শিল্প হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বক্তারা বলেন, কার্গো এখন প্রবাস এবং স্বদেশের স্বজনদের সাথে সেতুবন্ধন তৈরি করে দিয়েছে। উন্নত সেবা প্রদানের মধ্য দিয়ে ব্যবসাকে আগামী প্রজন্মের জন্য ধরে রাখতে হবে।

বক্তারা বিমানকে উন্নত সেবার মডেল পরিবহণ হিসেবে গড়ে তুলতে সম্মিলিত ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন- কার্গো সেবার ক্ষেত্রে যে ভাবে ব্যবসায়ীরা কাজ করছেন সে ভাবে বিমান ও তার সেবার ক্ষেত্র আরো উন্নত করতে বিমান বহরে নতুন নতুন বিমান সংযোজিত করছে। কার্গো ব্যবসায়ীরা বিমানের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স-এর জেনারেল ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) আতিক রহমান চিশতিকে ব্রিটিশ-বাংলাদেশী কার্গো এজেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

মাহফিলে এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মুহিত আলী, ভাইস প্রেসিডেন্ট সাজাদ আলী দেলোয়ার, মুস্তফা আহমেদ লাকি, এসিস্টেন্ট সেক্রেটারি আরিফুল আহমেদ, ট্রেজারার মুহাম্মদ আবু সুফিয়ান, অর্গানাইজিং সেক্রেটারি মুহাম্মদ আতিকুর রহমান এসিস্টেন্ট অর্গানাইজিং সেক্রেটারি আশরাফ মিয়া আশিক, প্রেস এন্ড পাবলসিটি সেক্রেটারি আতিকুর রহমান, ডেভেলপমেন্ট সেক্রেটারি নভেন্দ্র সাহা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : অর্থ ফিরে পাওয়া যায়, সময় কখনো ফিরে আসেনা

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : অর্থ ফিরে পাওয়া যায়, সময় কখনো ফিরে আসেনা

আইডিয়া স্টোর লার্নিং লার্নার অ্যাওয়ার্ডসে অনুপ্রেরণার জয়

আইডিয়া স্টোর লার্নিং লার্নার অ্যাওয়ার্ডসে অনুপ্রেরণার জয়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top