|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বার্ন ইনস্টিটিউটে ৮ শিশুর অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসাধীন ৪৪

বার্ন ইনস্টিটিউটে ৮ শিশুর অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসাধীন ৪৪

প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫

দেশ ডেস্ক:: রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত শিশুদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা ‘ক্রিটিক্যাল’ বা আশঙ্কাজনক। তারা সবাই শিশু এবং বর্তমানে তাদের আইসিইউতে রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাসির উদ্দিন।

বুধবার বিকেলে বার্ন ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডা. নাসির উদ্দিন বলেন, ‘সিঙ্গাপুর থেকে আসা এক বিশেষজ্ঞ কনসালট্যান্টের সঙ্গে পরামর্শ করে আমরা দগ্ধ শিশুদের শারীরিক অবস্থা অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি—ক্রিটিক্যাল, সিভিয়ার ও ইন্টারমিডিয়েট। ভর্তিদের মধ্যে ৮ জনের অবস্থা ক্রিটিক্যাল বা আশঙ্কাজনক, ১৩ জনের অবস্থা সিভিয়ার বা মারাত্মক ক্ষতিগ্রস্ত এবং ২৩ জনের অবস্থা ইন্টারমিডিয়েট।’

ডা. নাসির আরও বলেন, ‘এ ধরনের দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা ঘণ্টায় ঘণ্টায় পরিবর্তন হয়। তাই এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া সম্ভব নয়। পরবর্তী ৪৮ ঘণ্টা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।’ তিনি আশ্বস্ত করে বলেন, ‘চিকিৎসা সরঞ্জামের কোনো ঘাটতি নেই এবং আপাতত রক্তেরও প্রয়োজন নেই। প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

বার্ন ইনস্টিটিউটের একটি সূত্র জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতি ঘণ্টায় পরিস্থিতি পর্যালোচনা করছে। তবে অধিকাংশের অবস্থাই এখনো আশঙ্কাজনক বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।

প্রসঙ্গত, দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন ১১ শিশু মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মোট ৪৪ জন, যাদের মধ্যে ৩৭ জনই শিশু।

প্রচ্ছদ এর আরও খবর
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

কলকাতায় আবাসিক হোটেলে আগুনে ৯ মৃত্যু, ৮ জনই বাংলাদেশি

কলকাতায় আবাসিক হোটেলে আগুনে ৯ মৃত্যু, ৮ জনই বাংলাদেশি

পাতে আস্ত খাসি নিয়েই অন্য কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী

পাতে আস্ত খাসি নিয়েই অন্য কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

জামায়াতের চোখে ৬ মাসে সরকারের ৮ ব্যর্থতা

জামায়াতের চোখে ৬ মাসে সরকারের ৮ ব্যর্থতা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top