|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. নবম লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার ১৯ অক্টোবর : রাজকীয় সাজে সাজছে রয়েল রিজেন্সী হল

নবম লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার ১৯ অক্টোবর : রাজকীয় সাজে সাজছে রয়েল রিজেন্সী হল


প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫

আসাদুজ্জামান শুভ :: রাজকীয় সাজে, ঐতিহ্য আর আধুনিকতার মিলনে লন্ডনের বাঙালি কমিউনিটিতে আবার আসছে নবম লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার ২০২৫ । আগামী ১৯ অক্টোবর রোববার ম্যানর পার্কের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বর্ণিল আয়োজন। পার্ল অ্যাডভার্টাইজিং-এর আয়োজনে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই উৎসবমুখর অনুষ্ঠান । এ আয়োজনে প্রবেশ সবার জন্য বিনামুল্যে উন্মুক্ত । ওয়েডিং ফেয়ারের আয়োজক পার্ল অ্যাডভার্টাইজিং, সৌজন্যে ইউকে রয়েল ক্যারিজেস এবং পার্টনার হিসেবে রয়েছে রয়েল রিজেন্সি।

২০১৬ সালে লন্ডনে প্রথমবারের মতো পার্ল অ্যাডভার্টাইজিং “লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার” আয়োজন করে ব্যাপক সাফল্য অর্জন করে। পরবর্তীতে বার্মিংহ্যাম, কেনারি ওয়ার্ফ ও লন্ডনের রয়েল রিজেন্সিতে ধারাবাহিকভাবে এই আয়োজন বাঙালি কমিউনিটিতে জনপ্রিয়তা লাভ করে।

ইউকে’তে বাঙালি কমিউনিটির বিয়ে সংক্রান্ত বার্ষিক ব্যয় প্রায় ১৫০ মিলিয়ন পাউন্ড। এই বিশাল বাজারকে আরও সমৃদ্ধ ও সুষ্ঠুভাবে পরিকল্পিত করার লক্ষ্যে লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার এখন এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত।
এক ছাদের নিচে বিয়ের যাবতীয় আয়োজন করছে লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার । এবারের আয়োজনে থাকছে ৪৫ ধরনের প্রদর্শনী—ওয়েডিং সার্ভিস, প্ল্যানার, ক্যাটারার, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, ডিজাইনার, জুয়েলার্স, লাক্সারি কার সার্ভিসসহ নানা আয়োজন। ঐতিহ্য ও আধুনিকতার দারুণ সমন্বয়ে দুপুর ৩টা থেকে শুরু হবে বর্ণাঢ্য ফ্যাশন শো, যেখানে অংশ নেবেন ইউকে ও দুবাইয়ের নামকরা ফ্যাশন ডিজাইনার ও মডেলরা।

ফ্যাশন শো ও অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন বিবিসি এশিয়ান নেটওয়ার্কের জনপ্রিয় প্রেজেন্টার নাদিয়া আলী এবং ব্লগার রুমিনা-১০১। এছাড়া পারফর্ম করবেন ব্রিটিশ বাঙালি শিল্পী বিলাল সাহিদ, সালনী ও কেইজার। কোরিওগ্রাফিতে থাকছেন চায়না চৌধুরী।

ফ্যাশন ও মডেলিং সেগমেন্টে অংশ নেবেন জনপ্রিয় ব্রিটিশ বাংলাদেশি মডেলরা, যাদের মধ্যে থাকছেন সাদিয়া হোসাইন, আইরিন আরজু, সৃষ্টি রায়, এ্যমিলিয়া খন্দকার, হালিমা আলী, সাইমা ইসলাম, জেসমিন, তানজুম চৌধুরী, মুজিমা রহমান, রমজান মিয়া।

ডিজাইনার ব্র্যান্ডগুলোর মধ্যে থাকছে এক্সক্লুসিভ ব্রাইডাল অ্যান্ড আউটফিটস, সারজ লন্ডন বাই ফ্যান্টি ফ্যাশন, বিদায়ী লন্ডন, এমবি হ্যাট কচর, ন্যাজেনি ও হেলেনা আলী।

এ বছরের স্পনসরদের মধ্যে রয়েছে ইউআরসি, রয়েল রিজেন্সি, ডায়মন্ড জুয়েলস, ফিস্ট অ্যান্ড মিস্টি, প্রিন্ট আর্ট ফর ইউ, গ্র্যান্ড রসই ক্যাটারিং, কেসি সলিসিটরস, পার্পল আই, প্রাইম স্টেট এজেন্ট, হিলসাইড ট্রাভেলসসহ আরও অনেকে। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল এস টেলিভিশন।

এছাড়াও সাপোর্টিং মিডিয়া হিসেবে রয়েছে এটিএন বাংলা, টিভি ওয়ান, আইঅন টিভি, এলবি২৪, ইউকে বাংলা, বাংলা পোস্ট, সাপ্তাহিক দেশ, বাংলা মিরর, জিবি নিউজ, ৫২ বাংলা, লন্ডন বাংলা ভয়েস, উই টিভি ওয়ার্ল্ড প্রমুখ।

আয়োজকরা জানান, “একই ছাদের নিচে বিয়ে সংক্রান্ত সবকিছু একসঙ্গে পাওয়ার এই আয়োজন বাঙালি কমিউনিটির জন্য এক বিশাল সুযোগ। সাংবাদিক ও মিডিয়ার সহযোগিতায় আমরা বিশ্বাস করি এই বার্তাটি ইউকে ও ইউরোপের প্রতিটি বাঙালি পরিবারের কাছে পৌঁছে যাবে।” স্বপরিবারে সবাইকে লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার ২০২৫-এ যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়েছেন আয়োজকরা।

প্রেস কনফারেন্সে বিবিসি এশিয়ান নেটওয়ার্কের উপস্থাপক নাদিয়া আলীর উপস্থাপনায় বক্তব্য রাখেন লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার-এর সিইও সুহানা আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর আহাদ আহমেদ, কমিউনিটি নেতা কে. এম. আবু তাহের চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমেদ, ইউকে রয়্যাল ক্যারিজেস-এর পরিচালক আলী মিয়া, ব্যারিস্টার আসিফ চৌধুরী, ব্যারিস্টার তারেক চৌধুরী, সাবেক বিবিসিএ সভাপতি কাউন্সিলর সেলিম চৌধুরী, সাবেক বিবিসিএ সভাপতি শামসুল ইসলাম সেলিম, চ্যানেল এস-এর হেড অব নিউজ মিলটন রহমান, হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান, সাংবাদিক হাসান হাফিজুর রহমান, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, আ স ম মাসুম, আব্দুল হান্নান, জাকির হোসেন কয়েস, রুমানা রুমি, ড. সাইমা হুসাইন, ইনফিনিটি গ্লোবাল ইনভেস্টমেন্টস-এর ডিরেক্টর খায়রুল আমিন শাকিল, ফিস্ট অ্যান্ড মিস্টি-এর ডিরেক্টর শরিফ ইসলাম, ড্রিম হোম ফার্নিশিংস-এর ডিরেক্টর সন্দীপ সিং, কোজি কেকস-এর ডিরেক্টর শাকিলা হক, ব্লুস্টোন গ্রুপ-এর ডিরেক্টর আবদুল মালিক, রায়হান উদ্দিন, সাংবাদিক জুবায়ের আহমেদ, রুমেনা-১০১, শাহ ইউসুফ, নিলি আর্টিস্ট্রি এবং আরও অনেকে। সংবাদ সম্মেলনে বাংলা স্টেটমেন্ট পাঠ করেন সাংবাদিক আলাউর রহমান শাহীন।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top