|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইতিহাস গড়লেন অ্যাকাউন্ট্যান্টস নাছির উদ্দিন

ইতিহাস গড়লেন অ্যাকাউন্ট্যান্টস নাছির উদ্দিন


প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫

দেশ ডেস্ক, ১৭ অক্টোবর ২০২৫:: ইন্সস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (আই.সি.এ.ই.ডাব্লিউ)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কাউন্সিল (নির্বাহী কমিটি) সদস্য নির্বাচিত হয়েছেন একাউন্ট্যান্ট নাছির উদ্দিন। সংগঠনের ১৫৫ বছরের ইতিহাসে নাছির উদ্দিন প্রথম বাংলাদেশী যিনি মর্যাদাপূর্ণ এই পদে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করলেন ।

গত ৭ অক্টোবর আয়োজিত উদযাপনমূলক ডিনার এবং ৮ অক্টোবর প্রথম কাউন্সিল সভার মধ্য দিয়ে তাঁর দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

১৮৭০ সালে প্রতিষ্ঠিত আই.সি.এ.ই.ডাব্লিউ বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি প্রতিষ্ঠান। বিশ্বের শীর্ষ ৯৮ শতাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটের সদস্যদের নীতিনির্ধারণে আস্থা রাখে। বর্তমানে ১৪৭টি দেশে ১ লাখ ৬০ হাজারের বেশি সদস্য নিয়ে প্রতিষ্ঠানটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পেশার ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নাছির উদ্দিন দীর্ঘ এক যুগ ধরে পূর্ব লন্ডনে নিজস্ব চার্টার্ড একাউন্টেন্সি ফার্ম সফলভাবে পরিচালনা করছেন। পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে তিনি শুধু ব্যবসায়িক অঙ্গনেই নয়, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতেও রেখে চলেছেন উল্লেখযোগ্য অবদান।

সদস্য নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নাছির উদ্দিন সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, “ব্রিটিশ-বাংলাদেশি তরুণ প্রজন্ম চার্টার্ড একাউন্টেন্সিকে পেশা হিসেবে গ্রহণ করলে তারা আন্তর্জাতিক পরিসরে নেতৃত্ব দিতে পারবে এবং বৈশ্বিক নীতিনির্ধারণ প্রক্রিয়ার অংশ হতে পারবে।”

উল্লেখ্য, নাছির উদ্দিন ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অর্গানাইজেশন-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং ব্রিটিশ এশীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পেশার অন্যতম অগ্রদূত। তিনি যুক্তরাজ্যের হিসাবরক্ষণ ও আর্থিক খাতে এগারোটি দেশের পেশাজীবীদের ঐক্যবদ্ধ ও প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ।

চট্টগ্রামের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উত্তর হারবাং গ্রামে জন্মগ্রহণকারী নাসির উদ্দিন ২০০৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সিতে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে। অদম্য অধ্যবসায়, নিষ্ঠা এবং পেশার প্রতি গভীর অনুরাগের ফলে তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের একজন হিসেবে প্রতিষ্ঠিত হন।

তিনি একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান । তাঁর পিতা মরহুম আবদুল আজিজ, ইস্পাহানি গ্রুপের প্রধান হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং ছিলেন তাঁদের গ্রামের প্রথম স্নাতক । পিতার অনুকরণে নাছির উদ্দিন তাঁদের পরিবারের দ্বিতীয় ও গ্রামের দ্বিতীয় স্নাতক এবং পুরো চট্টগ্রাম বিভাগে গণনাযোগ্য কয়েকজন ICAEW যোগ্যতাসম্পন্ন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের একজন হিসেবে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ।

ব্যক্তিগত জীবনে নাসির উদ্দিন এক কন্যা ও দুই পুত্রের জনক । তিনি বর্তমানে পূর্ব লন্ডনের স্ট্রার্টফোর্ডে সপরিবারে বসবাস করছেন।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top