লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ জিয়া উদ্দিন তালুকদারের পিতৃবিয়োগ : ক্লাব নেতৃবৃন্দের শোক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫
লন্ডন, ২০ অক্টোবর ২০২৫ :: লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, বাংলা ভয়েস ইংলিশ ভার্সন এর এডিটর ও বাংলা মেইল বার্মিংহাম প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন তালুকদারের পিতা মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার (বেনু মিয়া) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১৯ অক্টোবর রবিবার বাংলাদেশ সময় সকাল ৫টায় হবিগঞ্জ জেলার, মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর । তিনি ১০ ছেলে, ১ কন্যা, নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখেছেন ।
মোহাম্মদ জিয়াউদ্দিন তালুকদার জানিয়েছেন তিনি এখন বাংলাদেশের পথে। ২০ অক্টোবর বাদ আসর জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
মরহুম বাবার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন জিয়াউদ্দিন তালুকদার।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক :
এদিকে জিয়াউদ্দিন তালুকদার বাবার মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

