|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বৃটিশ বাংলাদেশি তাহমিনার অসাধারণ সাফল্য

বৃটিশ বাংলাদেশি তাহমিনার অসাধারণ সাফল্য


প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫

বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনা আহমদ বৃটেনে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন। গতকাল (২২ অক্টোবর ২০২৫) প্রকাশিত ফলাফলে তিনি বিশ্বখ্যাত লন্ডন ইউনিভার্সিটির কুইন মেরী থেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমএসসি’তে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন।
গতবছর একই বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি (অনার্স) ডিগ্রীতেও তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন। ডিগ্রীর প্রতিটি একাডেমিক বর্ষে তার গড়ে মার্কস ছিল ফার্স্ট ক্লাসের উপরে। তাছাড়া প্রতি বর্ষে কয়েকটি সাবজেক্টে তিনি তার ডিপার্টমেন্টের মধ্যে অত্যন্ত উঁচু ও রেকর্ড পরিমান মার্কস পেয়েছিলেন। তাহমিনা তার ডিগ্রীর প্রথম বর্ষে ইকোনোমিকস ফর বিজনেস বিষয়ে মার্কস পেয়েছিলেন ৯০ শতাংশ, ফান্ডামেন্টালস ফর বিজনেস স্টাডিজ এন্ড স্কীলস মডিউলে পেয়েছিলেন যথাক্রমে ৯৮, ৮৬.৬ ও ৮১ শতাংশ এবং ক্যারেন্ট চ্যালেঞ্জ ইন বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে গ্রোপ প্রেজেন্টেশনে পেয়েছিলেন ৮০ শতাংশ। দ্বিতীয় বর্ষে বিজনেস ল’তে পেয়েছিলেন ৮৪.৯ শতাংশ এবং অপারেশন্স ম্যানেজমেন্টে পেয়েছিলেন ৮১ শতাংশ। তৃতীয় ও শেষ বর্ষে ম্যানেজিং ডাইভার্সিটি বিষয়ে মার্কস পেয়েছিলেন ৭৯ শতাংশ, স্ট্র্যাটিজিক এনালাইসিস এন্ড প্র্যাকটিস সাবজেক্টে পেয়েছিলেন ৮৩ শতাংশ ও এমপ্লয়মেন্ট রিলেসন্সে পেয়েছিলেন ৯০ শতাংশ।
লন্ডনে জন্ম নেয়া তাহমিনা আহমদের পৈত্রিক নিবাস বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামে। তিনি বৃটেনের প্রতিথযশা আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, স্বনামধন্য লেখক ও নিউহ্যাম কাউন্সিলের টানা তিন টার্মের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ ও কবি মিসেস সালমা আহমদের তৃতীয় সন্তান।
ছোটবেলা থেকে প্রখর মেধাবী, প্রচন্ড পরিশ্রমী ও প্রত্যুতপন্নমতি ছাত্রী ছিলেন তাহমিনা আহমদ। মেধাবী পরিবারে জন্ম নেয়া তাহমিনার বড় বোন তাসনিয়া আহমদ ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টর থেকে কৃতিত্বের সাথে এলএলবি (অনার্স) ডিগ্রী লাভ করার পর রোহ্যাম্পটন ইউনিভার্সিটি থেকে পিজিসিই কৃতিত্বের সাথে সম্পন্ন করে একটি সেকেন্ডারী স্কুলে কোয়ালিফাইড শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন। তার মেঝো বোন ফারহানা আহমদ লন্ডন ইউনিভার্সিটির সিটি ল’ স্কুল থেকে এলএলবি (অনার্স) ডিগ্রীতে প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার পর একই ল’ স্কুল থেকে এলএলএম ডিগ্রী ও বার-এট-ল কৃতিত্বের সাথে পাশ করে বিশ্বখ্যাত অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন থেকে ব্যারিস্টার হোন। তার ইমিডিয়েট ছোট ভাই বিশ্বখ্যাত ইউসিএল-এ বিএসসি (অনার্স) দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ও একেবারে ছোট ভাই বৃটেনের অন্যতম সেরা সেকেন্ডারী স্কুল ও সিক্সথ ফরম ব্রামটন মেনর একাডেমীতে পড়াশুনা করছেন। উল্লেখ্য, তাহমিনার পিতা ব্যারিস্টার নাজির আহমদও একই ইউনিভার্সিটি থেকে ২৮ বছর আগে এলএলবি (অনার্স) ডিগ্রী ও পরবর্তিতে এলএলএম ডিগ্রী কৃতিত্বের সাথে সম্পন্ন করে বার-এট-ল কোর্সের ফলাফলে শীর্ষে অবস্থান করে লিংকন্স ইন থেকে ব্যারিস্টার হোন। এরও আগে বাংলাদেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে কুমিল্লা শিক্ষাবোর্ডে মেধাতালিকায় স্থান করে মেধাবৃত্তি লাভ করেন।
এই অসাধারণ সাফল্য লাভের প্রাক্কালে এক প্রতিক্রিয়ায় তাহমিনা আহমদ বলেন “প্রথমেই শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহপাকের প্রতি। এরপর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় পিতামাতা ও শিক্ষকমন্ডলী ও বড় বোনদের প্রতি যাদের সাপোর্ট, সহায়তা ও গাইডেন্স আমাকে এই ফলাফল আনতে উদ্বুদ্ধ করেছে। আমি আলোকিত সমাজ ও কমিউনিটি বিনির্মানে সক্রিয় ভূমিকা রাখতে চাই।”
তাহমিনার স্বপ্ন ভবিষ্যতে মাল্টিন্যাশনাল কোম্পানী বা বৃটিশ সিভিল সার্ভিসের উচ্চ পর্যায়ে কাজ করা অথবা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা। তিনি সবার দোয়া প্রার্থী।

ইউকে এর আরও খবর
পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

সামার অব ফান ২০২৬-এর শেষ দুই সপ্তাহে টাওয়ার হ্যামলেটসজুড়ে থাকছে অসংখ্য ফ্রি আয়োজন

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

লন্ডনে আবদুল করিম কিমকে ঘিরে চায়ের আড্ডা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top