|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যে বিএনপির নতুন কমিটি দাবি নেতা-কর্মীদের

যুক্তরাজ্যে বিএনপির নতুন কমিটি দাবি নেতা-কর্মীদের

প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫

দেশ ডেস্ক:: যুক্তরাজ্য বিএনপির কমিটি দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা। বিলেতের বাংলাদেশী রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপিতে সম্মেলন বা কাউন্সিল অনেকটা সোনার হরিণের মত। একবার হলে আর হয় না। পুরনো নেতৃত্ব বহাল তবিয়তে থাকেন বছরের পর বছর ।

তবে যুক্তরাজ্য বিএনপি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের রাজনীতিতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালেক ও সেক্রেটারী কয়ছর় এম আহমেদ দেশে সংক্রিয়, এই অবস্থায় যুক্তরাজ্যে দলীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই লন্ডন থেকে দেশে ফিরবেন আশা করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি দেশে ফেরার আগেই নতুন কমিটির দাবি তুলেছেন যুক্তরাজ্যে বিএনপির নেতাকর্মীরা।‌

যুক্তরাজ্য বিএনপির বর্তমান কমিটি গঠিত হয় ২০১৯ সালে। দীর্ঘ পাঁচ বছর ধরে সেখানে একই নেতৃত্বে চলছে দলীয় কার্যক্রম। যুক্তরাজ্যর বিএনপির রাজনীতিতে মুল সংগঠন এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলোর শক্তিশালী কাটামো রয়েছে, তারই পাশাপাশি বিভিন্ন ধারা রয়েছে ।

তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে অবস্থানগত কারনে দলীয় কোন্দল প্রকাশ্যে আসে না। কিন্তু নেতৃত্বের প্রতিযোগীতার পাশাপাশি অনেক সিনিয়র, ত্যাগীরা কোনঠাসা হয়ে আছেন।

একটি সূত্র নিশ্চিত করেছে আগামী দুই সপ্তাহের ভিতর আসতেছে যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি। এই ক্ষেত্রে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

ইতিমধ্যে সভাপতি হিসেবে যাদের নাম দলীয় ফোরাম অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের টেবিলে আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, আকতার হোসেন ও তাজুল ইসলাম। সেক্রেটারী হিসেবে আলোচনায় আছেন দেওয়ান মোকাদ্দেম নিয়াজ, পারভেজ মল্লিক, খসরুজামান খসরু, ড.মুজিবুর রহমান মুজিব,বারিস্টার মওদুদ ও নাসিম আহমদ।

তবে এই ক্ষেত্রে সাংগঠনিক অংশ গ্রহণ, গ্রহণযোগ্যতা প্রাধান্য পাবে বলে ধারনা করা হচ্ছে। একটি সুত্র জানিয়েছে সভাপতি পদে আকতার হোসেন অথবা আবুল কালাম আজাদ, তবে আকতার হোসেনের সম্ভাবনা রয়েছে। ও সেক্রেটারী পদে পারভেজ মল্লিকের আসার সম্ভবনা ছিলো।

কিন্তু পারভেজ মল্লিক দেশে সংক্রিয় রাজনীতিতে অংশ নেওয়ায়, বর্তমান যুগ্ম সাধারন সম্পাদক খসরুজামান খসরুর সম্ভাবনা সবচেয়ে বেশী বলে অনেকে মনে করেন। তবে এই ক্ষেত্রে ড.মুজিবুর রহমান মুজিব ও নাসিম আহমদ শক্ত দাবীদার।

যুক্তরাজ্য বিএনপির কমিটির আসার সংবাদে উল্লোসিত সবাই । এতে দলের গতি ও কার্যক্রম বজায় থাকবে বলে তারা মনে করছেন। এখন দেখার অপেক্ষা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি সিদ্ধান্ত গ্রহণ করেন।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top