|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্র্যাক ব্যাংকের ‘বন্ধন’ এখন যুক্তরাজ্যে : প্রবাসীদের জন্য আকর্ষণীয় সুদে অফশোর ফিক্সড ডিপোজিট সেবা

ব্র্যাক ব্যাংকের ‘বন্ধন’ এখন যুক্তরাজ্যে : প্রবাসীদের জন্য আকর্ষণীয় সুদে অফশোর ফিক্সড ডিপোজিট সেবা


প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫

লন্ডন, ৩০ অক্টোবর ২০২৫: যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন ব্যাংকিং সম্ভাবনা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক। লন্ডনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ব্যাংকটির অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) বন্ধন ফিক্সড ডিপোজিট প্রচারণা কার্যক্রম। এই উদ্যোগ বাস্তবায়নে অংশীদার হিসেবে রয়েছে ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড। গত ৩০ অক্টোবর লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্র্যাক সাজনের রিকোভারী ম্যানেজার শোয়েব আলী চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্রাক সাজন এক্সচেঞ্জের ম্যানেজিং ডাইরেক্ট মো: আব্দুস সালাম। বক্তব্য রাখেন হেড অব বিজনেস সিপ্রিয়ান গমেজ, কর্পোরেট রিলেশপ ম্যানেজার নিশি সিংহ ও কুশিয়ারা ফাইন্যানশিয়াল সার্ভিসের ম্যানেজিং ডাইরেক্ট বিশিষ্ট ব্যবসায়ী হারুন মিয়া।

ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, আমরা গর্বিত যে, ‘বন্ধন’- যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নিয়ে আসতে পেরেছি। এটি ব্র্যাক ব্যাংক সমর্থিত এবং আমাদের প্রবাসীদের আর্থিক উন্নয়ন ও বিশ্বমানের ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ।

লিখিত বক্তব্যে বলা হয়েছে, বন্ধন-এর মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসীরা এখন সহজ, নির্ভরযোগ্য ও আকর্ষণীয় সুদে ফিক্সড ডিপোজিট করতে পারবেন। কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই পাওয়া যাবে প্রিমিয়াম ব্যাংকিং সুবিধা। ব্র্যাক ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত্তি এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এই উদ্যোগকে করেছে আরও নিরাপদ ও লাভজনক।

বন্ধন-এর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে-GBP আমানতে সর্বোচ্চ ৫.৫০% এবং USD আমানতে সর্বোচ্চ ৬.১০% সুদহার, আমানত রাখা যাবে GBP, USD, EUR ও BDT মুদ্রায়। মেয়াদ থাকবে ৩ মাস, ৬ মাস, ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত। $৫০,০০০ বা সমমূল্যের বেশি আমানতের জন্য থাকবে বিশেষ সুবিধা যেমন বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস, “মিট অ্যান্ড গ্রিট” ও প্রায়োরিটি ব্যাংকিং সেবা। মাত্র £৫০০ দিয়েই শুরু করা যাবে এই ডিপোজিট, যা পরিচালনা করা যাবে সহজে ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে।

ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার নজির গড়ছে। ব্যাংকটির আমানত বৃদ্ধি বাজারের গড়ের দ্বিগুণ (১৩% বনাম ৬%), বাজার অংশীদারিত্ব বেড়ে হয়েছে ৪.১৫%। প্রতিদিন গড়ে ২,২০০ নতুন গ্রাহক যুক্ত হচ্ছে; ২০২৫ সালের প্রথমার্ধে নতুন ১,৩৪,০০০ গ্রাহক সংযোজন হয়েছে। সম্পদ ৩% বৃদ্ধি পেলেও মূলধন অনুপাত (CRAR) ১৪%-এর ওপরে বজায় আছে। একই সময়ে ট্রেড ফাইন্যান্স লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩.৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। ব্যয়-আয় অনুপাত ৪৮% বজায় রেখে ব্যাংকটি কার্যকর দক্ষতা ধরে রেখেছে।

আন্তর্জাতিক মানের ক্রেডিট রেটিংয়ে ব্র্যাক ব্যাংক শীর্ষ অবস্থানে রয়েছে। S&P Global Ratings দিয়েছে ‘B+’ (স্থিতিশীল দৃষ্টিভঙ্গি), Moody’s Investors Service দিয়েছে ‘B2’ (স্থিতিশীল দৃষ্টিভঙ্গি), এবং Credit Rating Agency of Bangladesh (CRAB) দিয়েছে ‘AAA’ (সর্বোচ্চ)।

ব্র্যাক ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যা ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের অন্যতম বৃহত্তম এনজিও ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় (এসএমই) অর্থায়নে অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমানে ব্যাংকটি ২২ লক্ষাধিক গ্রাহককে সেবা দিচ্ছে, মুনাফা ও সুশাসনে শিল্পের মান অতিক্রম করে।

BRAC Bank PLC বাংলাদেশে নিবন্ধিত ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত একটি বাণিজ্যিক ব্যাংক। এর ঠিকানা অনিক টাওয়ার, ২২০/বি তেজগাঁও গুলশান লিংক রোড, তেজগাঁও, ঢাকা-১২০৮। ব্যাংকটি Bank Company Act 1991 অনুযায়ী প্রতিষ্ঠিত এবং ১৯৯৯ সালের ২০ মে Companies Act 1994-এর অধীনে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত (নিবন্ধন নম্বর: C-37782(2082)/99)। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকের প্রদত্ত মূলধন ও রিজার্ভ ৬০ বিলিয়ন টাকার বেশি। ব্যাংকটি CRAB (Bangladesh) থেকে AAA/ST-1, S&P Global Ratings থেকে B+ এবং Moody’s Investor Service থেকে B2 রেটিং পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, BRAC Bank PLC-তে রাখা আমানতসমূহ Bangladesh Deposit Insurance Scheme-এর আওতায় সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পর্যন্ত সুরক্ষিত। তবে BRAC Bank যুক্তরাজ্যের Prudential Regulation Authority (PRA) বা Financial Conduct Authority (FCA) কর্তৃক অনুমোদিত নয়, এবং ব্র্যাক ব্যাংকে রাখা আমানত UK Financial Services Compensation Scheme (FSCS)- এর দ্বারা সুরক্ষিত নয়।

ইউকে এর আরও খবর
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকের সংবর্ধনা

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার প্রতিনিধিদলকে স্বাগত টাওয়ার হ্যামলেটসে

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

সকালে বিমানের চার কর্মকর্তাকে বদলি, বিকেলে স্থগিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top