|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. চলতি বছরে ১২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি

চলতি বছরে ১২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি


প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫

দেশ ডেস্ক:: বসবাসের অনুমতি না থাকায় চলতি বছরে ১২০ জনের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি। সোমবার রাতে ঢাকার ইতালি দূতাবাসের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৩১শে অক্টোবর বসবাসের অনুমতি না থাকায় ৪ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ইতালি। তাদের মধ্যে ২ জন এক মাস আগে লিবিয়া থেকে ভিসা ছাড়াই ইতালি এসেছিলেন। অবৈধ অভিবাসন মোকাবিলায় প্রতিশ্রুতির কাঠামোর আওতায় ২০২৫ সালে ইতিমধ্যেই ১২০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। দালালদের টাকা দিয়ে সঠিক ভিসা ছাড়া অথবা জাল ভিসা নিয়ে ইতালিতে প্রবেশ করা অবৈধ এবং এর ফলে তাৎক্ষণিক প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।

এর আগে গত সেপ্টেম্বরে দূতাবাস জানিয়েছিল, ১৭ জন বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। মানবধিকারের প্রতি পূর্ণ সম্মান এবং ইউরোপীয় প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রেখে প্রত্যাবাসন করা হয়েছে। ইউরোপের সীমান্তরক্ষী এফআরওএনআরইএক্স এর সহযোগিতায় সবচেয়ে বড় গ্রুপটিকে ফেরত পাঠিয়েছে তারা।

বাংলাদেশিদের মধ্যে কয়েকজন চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে লিবিয়া দিয়ে ইতালিতে প্রবেশ করেছিলেন। তাদেরকে দ্রুততর সময়ের মধ্যেই নিজ দেশে ফেরত পাঠানোয় ইতালিয়ান বর্ডার সিস্টেমকে ধন্যবাদ জানিয়েছে ঢাকার দূতাবাস। উপযুক্ত ভিসা ছাড়া যারা ইতালিতে প্রবেশের কথা বিবেচনা করছেন, এ প্রত্যাবাসন তাদের জন্য একটি কঠোর বার্তা।

ঢাকার দূতাবাস জানায়, যদি আপনি লিবিয়া থেকে নৌকায় অবৈধভাবে ইতালিতে আসেন অথবা ভুয়া বা জাল কাগজপত্র ব্যবহার করেন, তাহলে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে প্রত্যাবর্তন করা হবে। এছাড়াও যাদেরকে নিজ দেশে প্রত্যাবাসন করা হচ্ছে, তারা ইতালি ও ইউরোপীয় আইনের আওতায় অন্তত ৩ বছরের জন্য ইতালিসহ ইউরোপিয় ইউনিয়ন সদস্য দেশগুলোতে প্রবেশের থেকে নিষিদ্ধ থাকবেন।

প্রচ্ছদ এর আরও খবর
থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top