পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৬
দেশ ডেস্ক, ১৮ আগস্ট ২০২৬:: যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাছুম আহমদ সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের কারিকোনা এলাকার আমির আলীর ছেলে। মঙ্গলবার তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহতের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় সময় ভোররাতে তাদের বাসায় হঠাৎ পুলিশ আসে। তারা জানতে চায় বাসাটি মাছুমের কিনা। পরে পুলিশ মাছুমের ছবি দেখিয়ে জানায় সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
মাছুমের বাবা আমির আলী আজ মঙ্গলবার দুপুরের দিকে জানান, যুক্তরাজ্য থেকে তার ছোট ছেলে ফোন করে মাছুমের মৃত্যুর খবর জানিয়েছে। লাশটি পুলিশ হেফাজতে রয়েছে। দেশে নিয়ে আসার ব্যাপারে পরিকল্পনা রয়েছে।
মাছুম আহমদের দুই ভাই ও দুই বোনও যুক্তরাজ্যে বসবাস করেন। নিহত মাছুম এক সন্তানের জনক এবং দীর্ঘদিন ধরে তিনিও যুক্তরাজ্যে বসবাস করে করছিলেন।

