|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে জামায়াত

দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে জামায়াত

প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫

দেশ ডেস্ক:: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি পরিষ্কার করে বলতে চাই আজকে জামায়াতে ইসলামী বিভিন্ন অযুহাতে তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা মনে করি এই সমস্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি করে গণতন্ত্রকে ব্যাহত করা বরাবরই জনগণ বরদাস্ত করবে না।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় সুযোগ পাই না দেশকে উন্নত করার, দেশকে ভালো করার। ১৫ বছর আমাদেরকে ভোট দিতে দেয়নি। এবার আমরা ভোট দিতে পারব। ভোট যেহেতু দিতে পারতেছি তাহলে সেভাবেই ভোট দেব যাতে দেশটার উন্নত হয়। আমরা (বিএনপি) বলেছি আমরা যদি সরকারে যেতে পারি কৃষক ভাইদের যেসব সমস্যাগুলো আছে- বীজের সমস্যা, সারের সমস্যা ও পানির সমস্যা। সেই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করব। আমরা অতীতেও করেছি।

তিনি বলেন, আমরা ফ্যামিলি কার্ড দেব। এটা মহিলাদের দেওয়া হবে। যাতে তারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন। একই সঙ্গে কৃষকদেরকে দেওয়া হবে ফারমার কার্ড। যে কার্ড দিয়ে তারা বীজ সার ও পানি ন্যায্যমূল্যে নিতে পারে। আমরা আগেই বলেছি এক কোটি মানুষকে চাকরি দেওয়ার ব্যবস্থা করব। আমরা রুহিয়াকে উন্নত উপজেলা করতে চাই।

প্রচ্ছদ এর আরও খবর
থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

‘ওয়াটার সেফটি’ সচেতনতায় জোর দিচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top